advertisement

Delhi Biker Incident: রাস্তার ধারের বিরাট গর্তে পড়ে রক্তাক্ত নিথর দেহ! পাশে মোটরবাইক, দিল্লিতে ফিরল নয়ডার স্মৃতি

Last Updated:

মৃত ওই ব্যক্তির নাম কামাল, তিনি কৈলাসপুরী এলাকার বাসিন্দা ছিলেন৷ কামালের পরিবারের সূত্রের খবর, রোহিনী এলাকায় তাঁর অফিস৷ গত বৃহস্পতিবার তিনি গভীর রাত করে বাড়ি ফিরছিলেন৷ গোটা বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও হচ্ছিল তাঁর৷

News18
News18
নয়াদিল্লি: ক’দিন আগেই নির্মীয়মাণ বিল্ডিংয়ের জন্য খুঁড়ে রাখা দানব গর্তে পড়ে মর্মান্তিক ভাবে ডুবে মৃত্যু হয়েছিল নয়ডার ইঞ্জিনিয়ার যুবরা মেহতার৷ গত ১৬ জানুয়ারির সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে দিল নয়াদিল্লির জনকপুরীর রাস্তা৷ শুক্রবার সকালে পশ্চিম দিল্লির জনকপুরী এলাকার রাস্তায় খোঁড়া এক বিরাট গর্ত থেকে উদ্ধার হল এক মোটরবাইক চালকের রক্তাক্ত নিথর দেহ৷
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম কামাল, তিনি কৈলাসপুরী এলাকার বাসিন্দা ছিলেন৷ কামালের পরিবারের সূত্রের খবর, রোহিনী এলাকায় তাঁর অফিস৷ গত বৃহস্পতিবার তিনি গভীর রাত করে বাড়ি ফিরছিলেন৷ গোটা বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও হচ্ছিল তাঁর৷
advertisement
advertisement
হঠাৎ করেই সেই যোগাযোগ বন্ধ হয়ে যায়৷ তিনিও আর বাড়ি ফেরেননি৷ তারপরেই কামালের খোঁজ শুরু করেন তাঁর পরিবারের সদস্যেরা৷ সারারাত ধরে জনকপুরী, সাগারপুর, বিকাশপুরী এবং রোহিনী এলাকায় খোঁজ করার পরেও কামালকে খুঁজে না পাওয়ায় শেষমেশ থানায় জানায় তাঁর পরিবার৷
পরের দিন সকাল সাড়ে ৭টা নাগাদ সেই থানা থেকেই ফোন আসে৷ রাস্তায় খোঁড়া বিরাট গর্তে মোটরবাইক সমেত পড়ে রয়েছে কামালের দেহ৷
advertisement
কামালের পরিবার গোটা ঘটনার পিছনে দিল্লি জল বোর্ডের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছে৷ পাশাপাশি, ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেননি তাঁরা৷ তাঁদের দাবি, হতে পারে কেউ হয়ত কামালকে হত্যা করে তাঁর দেহ ওই গর্তে ফেলে দিয়েছে।
advertisement
গোটা বিষয়টির সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ জনকপুরীতে পাইপলাইন পুনর্বাসন প্রকল্পের জায়গায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় “গভীর দুঃখ” প্রকাশ করেছে এই ঘটনায়, দিল্লি জল বোর্ড৷ সমবেদনা জানিয়েছে পরিবারের প্রতি। বোর্ড জানিয়েছে যে ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে যে কোনও স্তরে অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
এক আধিকারিক অবশ্য দাবি করেছেন, ওই গর্তটি পাইপলাইনের কাজ চলার জন্য খোঁড়া হয়েছিল এবং ঠিক ভাবে ঘিরে রাখা হয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Biker Incident: রাস্তার ধারের বিরাট গর্তে পড়ে রক্তাক্ত নিথর দেহ! পাশে মোটরবাইক, দিল্লিতে ফিরল নয়ডার স্মৃতি
Next Article
advertisement
Upper Primary: ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
  • ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া এখনও থমকে রয়েছে.

  • আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দফতর ও এসএসসি’র সমন্বয়হীনতায় শেষ ধাপের কাউন্সেলিং আটকে আছে.

  • ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারির শুনানির আগে সমাধান হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় চাকরিপ্রার্থীরা.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement