advertisement

SC Rejects Prashant Kishor's Plea: ‘পাবলিসিটির জন্য করছেন,’ প্রশান্ত কিশোরদের তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! বিহার ভোটের রেজাল্টকে চ্যালেঞ্জ করে মামলা পার্টির

Last Updated:
ঠিক কোন যুক্তিতে বিহার নির্বাচনের ফলাফল সম্পূর্ণ রূপে বাতিল করার আবেদন জানিয়েছে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি?
1/7
নয়াদিল্লি: বিহারের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি৷ সেই আবেদন শোনামাত্রই খারিজ করল সুপ্রিম কোর্ট৷ উল্টে শীর্ষ আদালতের কড়া মন্তব্য শুনতে হল দলের আইনজীবীকে৷ ঠিক কী কারণে বিহারের নির্বাচনী ফলাফলকে বাতিল করার আর্জি জানিয়েছিল পিকে-র দল?

2/7
এদিন জন সুরজ পার্টির আবেদন শোনামাত্র তা খারিজ করে প্রধান বিচারপতি সূর্যকান্ত কড়া মন্তব্য করেন দলের আইনজীবীর উদ্দেশ্যে৷ বলেন, ‘‘মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে আর এখন আপনারা এসেছেন বিচারব্যবস্থাকে ব্যবহার করে পাবলিসিটি পেতে?’’

3/7
বিচারপতি জয়মাল্য বাগচিও পিকে-র দলের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, নিম্ন আদালতে বিষয়টি না উত্থাপিত করে কী করে তারা সরাসরি শীর্ষ আদালতে চলে আসতে পারেন? মামলাটি বিহার হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷

4/7
ঠিক কোন যুক্তিতে বিহার নির্বাচনের ফলাফল সম্পূর্ণ রূপে বাতিল করার আবেদন জানিয়েছে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি?
ঠিক কোন যুক্তিতে বিহার নির্বাচনের ফলাফল সম্পূর্ণ রূপে বাতিল করার আবেদন জানিয়েছে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি?
advertisement
5/7
প্রশান্ত কিশোরের দলের তরফে অভিযোগ তোলা হয়েছে, শাসকদল জেডি(ইউ) এবং বিজেপি-র জোট নির্বাচনের ঠিক আগে ভয়ঙ্কর ভাবে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে৷ ভোটের আগে বিহারের প্রত্যেক পরিবারের একজন মহিলা সদস্যের অ্যাকাউন্টে দেওয়া হয়ছে ১০, ০০০ টাকা৷

6/7
নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রযোজ্য থাকার সময় শাসকদলে এভাবে জনসাধারণের অ্যাকাউন্টে টাকা দেওয়ার আদতে ভোট ‘কেনা’র শামিল বলে দাবি করেছে প্রশান্ত কিশোরের দল৷ শাসকদলের এহেন পদক্ষেপে ভোটের শুদ্ধতা নষ্ট হয়ে তা পক্ষপাতদুষ্টমূলক হয়েছে বলে দাবি তাদের৷

7/7
জনসুরজ পার্টির দাবি, ওই ১০,০০০ টাকা শেষ মুহূর্তে না দিলে জেডি(ইউ) ওই নির্বাচনে ২৫টা আসনও জিততে পারত না৷ যদিও নভেম্বরে ফলাফল বেরনোর সময় দেখা যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল ৮৫টি আসনে জয়লাভ করেছে৷ যা ২০১৫-র থেকে অনেক বেশি৷