advertisement

Nirav Modi: ভারতে পাঠালে নিজেকে শেষ করে দেবো, ব্রিটেনের আদালতে দাবি নীরব মোদির

Last Updated:

Nirav Modi: আদালতে দাঁড়িয়ে নীবর মোদির দাবি, তাঁকে জেলে ৩ বার জেলে মারধর করা হয়েছে৷ ভারতে প্রত্যর্পণ হলে তাঁকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে৷

#লন্ডন: ব্রিটেনের আদালতে ফের জামিনের আর্জি খারিজ হয়ে গেল পিএনবি দুর্নীতিতে মূল অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির৷ আদালতে দাঁড়িয়ে নীবর মোদির দাবি, তাঁকে জেলে ৩ বার জেলে মারধর করা হয়েছে৷ ভারতে প্রত্যর্পণ হলে তাঁকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে৷ কিন্তু তাতেও নীরব মোদির মানি মঞ্জুর করেনি ব্রিটেনের আদালত৷ একই সঙ্গে আদালতকে তিনি বলেন, 'ভারতে প্রত্যর্পণ করা হলে আমি নিজেকে শেষ করে দেব৷'
৪৯ বছর বয়সি নীরব মোদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৯ হাজার ১০০ কোটি টাকা ঋণ নিয়ে পলাতক৷ তাঁকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ৷ ভারত নীবর মোদিকে প্রত্যর্পণের আর্জি জানিয়েছে ব্রিটেনের আদালতে৷ ২০২০ সালের ১১ থেকে ১৫ মে নীরব মোদিকে প্রত্যর্পণের মামলার শুনানি হবে৷
নীরবের আইনজীবী আদালতে দাবি করেন, নীরব মোদিকে ওয়ান্ডসওর্থ জেলে এপ্রিলে মারধর করা হয়েছে৷ গত মঙ্গলবারও তাঁকে মারা হয়েছে৷ একই সঙ্গে ভারতে প্রত্যর্পণ করলে ন্যায় বিচার হবে না বলেও দাবি করেছেন তিনি৷
advertisement
advertisement
আরও ভিডিও: ভারতের Most Wanted নীরব মোদি ঘুরছে লন্ডনে, ভিডিও ভাইরাল
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nirav Modi: ভারতে পাঠালে নিজেকে শেষ করে দেবো, ব্রিটেনের আদালতে দাবি নীরব মোদির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement