advertisement

Indian Killed in Iran USA Conflict: তেলের ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই নৌকার ধাক্কা, ইরান-আমেরিকা সংঘাতের প্রথম ভারতীয়ের মৃত্যু!

Last Updated:

ইরানের সঙ্গে ইজরায়েল এবং আমেরিকার সংঘাত সোমবার তৃতীয় দিনে পড়েছে৷

ওমানে তেলের ট্যাঙ্কারে হামলা, ভারতীয়ের মৃত্যু৷
ওমানে তেলের ট্যাঙ্কারে হামলা, ভারতীয়ের মৃত্যু৷
ইরানের সঙ্গে ইজরায়েল এবং আমেরিকার সংঘাতে প্রাণ হারালেন এক ভারতীয়৷ সোমবার ওমান উপকূলের কাছে একটি বোমা বোঝাই একটি ড্রোন বোট এসে একটি তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে৷ সেই হামলার জেরে বিস্ফোরণেই প্রাণ হারান তেল বোঝাই ওই জাহাজে কর্মরত এক ভারতীয়র৷ ইরান এবং আমেরিকার সংঘাতে এই প্রথম কোনও ভারতীয় প্রাণ হারালেন৷
ওমানের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, সোমবার মাস্কাটের কাছে সমুদ্রে এই হামলা চালানো হয়েছে৷ এমভি স্কাইলাইট নামে একটি তেলের ট্যাঙ্কারে এই হামলা চালানো হয়৷ ওই জাহাজটি মার্শাল দ্বীপপুঞ্জের ছিল৷
advertisement
advertisement
সরকারি আধিকারিকরা জানিয়েছেন, একটি বেনামী বিস্ফোরক বোঝাই নৌকা এসে আচমকাই ওই তেল বোঝাই ভেসেলটিতে হামলা চালায়৷ সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে দাউ দাউ করে জ্বলে ওঠে জলযানটি৷ যার জেরে তেলের ট্যাঙ্কের কর্মরত ওই ভারতীয়ের মৃত্যু হয়৷ যদিও এই হামলায় মোট হতাহতের সংখ্যা কত, তা এখনও স্পষ্ট নয়৷
ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই ঘটনার খবর পাওয়ার পর তারা ওমানের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে৷ ওই তেলে ট্যাঙ্কারের নিখোঁজ নাবিক এবং কর্মীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Indian Killed in Iran USA Conflict: তেলের ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই নৌকার ধাক্কা, ইরান-আমেরিকা সংঘাতের প্রথম ভারতীয়ের মৃত্যু!
Next Article
advertisement
WBHS: স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা, কারা পাবেন এই সুবিধা? জেনে নিন
স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা
  • পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS)–এ বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

  • পেনশনভোগীদের জন্য ২ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়ানোর ঘোষণা

  • জটিল IPD চিকিৎসার ক্ষেত্রে ২ লক্ষের বেশি খরচ হলেও মিলবে সুবিধা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement