advertisement

American F15 Crashes in Kuwait: কুয়েতে ভেঙে পড়ল একের পর এক মার্কিন যুদ্ধবিমান, বদলা নিল ইরান? মুখ খুলল আমেরিকা

Last Updated:

আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলার জবাব দিচ্ছে ইরানও৷ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার সকালে মার্কিন বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান কয়েতের আকাশে ওড়ার সময় ভেঙে পড়ে৷

News18
News18
ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই মার্কিন বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান ভেঙে পড়ল কুয়েতে৷ কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকেই এমন দাবি করা হয়েছে৷ যদিও যুদ্ধবিমানগুলির চালকরা সময় মতো বিমান থেকে বেরিয়ে আসতে সফল হন৷
কুয়েতের প্রতিরক্ষামন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকার একাধিক যুদ্ধবিমান আজ সকালে ভেঙে পড়েছে৷ যদিও বিমানে থাকা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন৷ সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে৷ বিমান চালকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে৷’
advertisement
advertisement
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুয়েতের আকাশ থেকে একটি এফ-১৫ যুদ্ধ বিমানকে জ্বলন্ত অবস্থায় পাক খেতে খেতে নীচে পড়তে দেখা গিয়েছে৷
advertisement
advertisement
ইরান দাবি করেছে, তারাই ওই মার্কিন যুদ্ধবিমানটিকে গুলি করে নামিয়েছে৷ যদিও মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে অবশ্য ইরানের এই দাবি অস্বীকার করা হয়েছে৷ সেখানে দাবি করা হয়েছে, বন্ধুত্বপূর্ণ ভাবে গোলা বর্ষণের চলার কারণেই বিমান ভেঙে পড়ার এই ঘটনা ঘটেছে৷ তবে যে যুদ্ধবিমানটি ভেঙে পড়তে দেখা গিয়েছে, সেটির দু জন চালকই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন৷
advertisement
এ দিন সকালে কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের জোরাল শব্দ শোনা যায়৷ যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ৷ তৎপর হয় ইমার্জেন্সি সার্ভিসও৷ তবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
American F15 Crashes in Kuwait: কুয়েতে ভেঙে পড়ল একের পর এক মার্কিন যুদ্ধবিমান, বদলা নিল ইরান? মুখ খুলল আমেরিকা
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement