advertisement

বিমানবন্দরের হ্যাঙ্গারে ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাসের একাংশ !

Last Updated:
#দুবাই: A380 এয়ারবাস ৷ দোতলা এই এয়ারবাস বাণিজ্যিক বিমান হিসেবে বিশ্বের সবচেয়ে বড় বিমান ৷ সংখ্যায় যা সবচেয়ে বেশি রয়েছে দুবাইয়ের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্সের কাছে ৷ এই ধরণের বিমানে যেমন সুযোগ-সুবিধা সব রয়েছে, তেমনি এর রক্ষণাবেক্ষণের ঝক্কিও অনেক বেশি ৷ এ কারণে বিশ্বের অনেক বিমান সংস্থাই এখন আর এয়ারবাস ৩৮০ কিনতে আগ্রহী নয় ৷ যদিও এই ধরণের বিমান এমিরেটসের কাছে রয়েছে ১০০-রও বেশি ৷
সম্প্রতি দুবাই বিমানবন্দরের হ্যাঙ্গারে একটি এ৩৮০ এয়ারবাসের রুটিন চেকিং করার সময় ভেঙে পড়ে বিমানের বেশ কিছুটা অংশ ৷ এতে বিমানের ভালমতোই ক্ষতি হয়েছে ৷ যদিও এমিরেটসের তরফে জানানো হয়েছে, সংস্থার কোনও কর্মী এই ঘটনায় আহত হননি ৷ কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে সংস্থা ৷
EBiWBMQUYAIgEQe
advertisement
advertisement
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে ৷ এমিরেটসের তরফে জানানো হয়েছে, যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তার বিষয়টা সংস্থার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিশাল এয়ারবাসটির অনেকটাই ক্ষতি হলেও সংস্থার কর্মীরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন ৷
আরও দেখুন-
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিমানবন্দরের হ্যাঙ্গারে ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাসের একাংশ !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে !

  • দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া?

  • রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement