advertisement

Brithish Man | Poland: ৯০ মিনিটের মধ্যে ২২টা শটস! অনিয়ন্ত্রিত মদ্যপানে ভয়ঙ্কর পরিণতি..কী হল জানেন?

Last Updated:

পুলিশ জানাচ্ছে, আসলে এই ধরনের স্ট্রিপ ক্লাবে একটা চক্র চলে৷ যাঁরা কাস্টোমারদের অত্যধিক মদ্যপান করিয়ে তাঁদের কাছ থেকে টাকাপয়সা লুট করে নেয়৷ এক্ষত্রেও ওই স্ট্রিপ ক্লাব থেকে একটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে৷

ব্রিটেন: নাম মার্ক সি৷ ব্রিটিশ নাগরিক৷ বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন পোল্যান্ড৷ কিন্তু, কে জানত, এই ট্রিপই তাঁর জীবনের শেষ ট্রিপ হবে৷ হয়ত তাঁর নিজেরই দোষে৷ জানা গিয়েছে, বন্ধুর সঙ্গে মার্ক থাকছিলেন পোল্যান্ডের ক্র্যাকাও গন্তব্য ছিল পোল্যান্ডের ক্রাকাওয়ের একটি স্ট্রিপ ক্লাব৷
অভিযোগ, ‘ওয়াইল্ড নাইটস’ নামে ওই ক্লাবে যাওয়ার আগে থেকেই চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল সে৷ কিন্তু, তারপরেও অর্ডার করতে থাকে একের পর এক শটস৷ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, কোনও বারণই নাকি তিনি শুনছিলেন না, তাঁর বন্ধুও তাঁকে বাগে আনতে পারেননি৷ সব মিলিয়ে ৯০ মিনিটে ২২টি শটস অর্ডার করেন মার্ক৷ তারপরেই লুটিয়ে পড়েন৷ সেখানেই শেষ৷
advertisement
আরও পড়ুন: রোদে-তাতে আর কষ্ট নয়! অফিস যাত্রা হবে শান্তির, রাস্তায় নামছে আরও বেশি সংখ্যক AC বাস
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই মুহূর্তে মার্কের শরীরে ০.৪ শতাংশেরও বেশি অ্যালকোহল ছিল, যা বিষের সমান৷ এতে মানুষের মৃত্যু হওয়া অস্বাভাবিক কিছু নয়৷ তাছাড়া, মার্ক যখন নেশাগ্রস্ত অবস্থায় পড়েছিলেন, তখন তাঁর কাছ থেকে ৪২০ পাউন্ডও চুরি হয়ে যায় বলে জানান তাঁরা৷
advertisement
advertisement
পুলিশ জানাচ্ছে, আসলে এই ধরনের স্ট্রিপ ক্লাবে একটা চক্র চলে৷ যাঁরা কাস্টোমারদের অত্যধিক মদ্যপান করিয়ে তাঁদের কাছ থেকে টাকাপয়সা লুট করে নেয়৷ এক্ষত্রেও ওই স্ট্রিপ ক্লাব থেকে একটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Brithish Man | Poland: ৯০ মিনিটের মধ্যে ২২টা শটস! অনিয়ন্ত্রিত মদ্যপানে ভয়ঙ্কর পরিণতি..কী হল জানেন?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement