advertisement

ডর্টমুন্ডে ফুটবলারদের বাসের সামনে বিস্ফোরণ, আহত এক খেলোয়াড়

Last Updated:

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাওয়ার পথে বিস্ফোরণে কেঁপে উঠল বরুসিয়া ডর্টমুন্ডের টিম বাস ৷

#ডর্টমুন্ড: এবার জঙ্গি আতঙ্ক জার্মানিতে ৷ চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাওয়ার পথে বিস্ফোরণে কেঁপে উঠল বরুসিয়া ডর্টমুন্ডের টিম বাস ৷ বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ফুটবলার মার্ক বার্তা ৷
মঙ্গলবার মোনার্কোর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচের ঠিক আগে বিস্ফোরণটি ঘটে ৷ সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় সোয়া সাতটা নাগাদ ডর্টমুন্ডের খেলোয়াড়রা বাসে ওঠার পরই টিম হোটেলের কাছে বিস্ফোরণ হয় ৷ স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, পর পর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায় ৷ বিস্ফোরণে বাসের জানলার কাচ ভেঙে যায় ৷ আহত হন বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার বার্তা ৷ তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ভাঙা কাচে তাঁর হাত কেটে গিয়েছে বলে জানানো হয়েছে ৷
advertisement
এই ঘটনার পিছনে কারা রয়েছে তা তদন্ত করে দেখছে জার্মান পুলিশ ৷ যদিও তদন্তকারীরা জানিয়েছে এটি একটি টার্গেট অ্যাটাক ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি চিঠি ৷ তাতে লেখক নিজেকে বিস্ফোরণের জন্য দায়ী বলে দাবি করেছেন ৷
advertisement
UEFA চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা ছিল সিগন্যাল ইদুনা পার্কে ৷ বিস্ফোরণ স্থল থেকে মাঠের দূরত্ব ৯.৬ কিলোমিটার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ডর্টমুন্ডে ফুটবলারদের বাসের সামনে বিস্ফোরণ, আহত এক খেলোয়াড়
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement