advertisement

Bangladesh: ইউনূসের সামনেই নির্যাতনের প্রতিবাদ, সরব বিখ্যাত কবি ফরহাদ মজহার! মুখ পুড়ল বাংলাদেশের

Last Updated:

শুধু মহম্মদ ইউনূসের সামনে নয়, একটি জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও একই প্রশ্ন তুলেছেন মজহার৷

মহম্মদ ইউনূসের সামনেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হলেন বাংলাদেশি কবি ফরহাদ মজহার৷
মহম্মদ ইউনূসের সামনেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হলেন বাংলাদেশি কবি ফরহাদ মজহার৷
ঢাকা: দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠার পর বিশ্ব মঞ্চে মুখ পুড়েছে বাংলাদেশের৷ এই পরিস্থিতিতে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু এবং বিশিষ্টজনেদের নিয়ে একটি বৈঠক ডাকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷ সেখানেই বাংলাদেশি কবি ফরহাদ মজহার সরাসরি ইউনূসকে প্রশ্ন করেন, কী কারণে আজকে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হল, তাঁর আইনি ভিত্তি কী ছিল? তাঁর তো সমাবেশ করার, বক্তব্য রাখার অধিকার আছে৷
চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহিতার মতো গুরুতর অভিযোগ এনেছে বাংলাদেশ সরকার৷ সেই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে ফরহাজ মজহারকে বলতে শোনা যায়, ‘চিন্ময়কষ্ণ দাসের কথা আমি শুনেছি৷ কখনও তাঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি৷ তাঁর সঙ্গে আমার মতের অমিল হতে পারে, তার মানে এই নয় যে তিনি বাংলাদেশের পক্ষে ক্ষতিকারক৷ এর আগে চিন্ময়কৃষ্ণ দাসকে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের স্বার্থে বিভিন্ন ভাবে ব্যবহার করেছে৷ তাঁরও তো নিজের বক্তব্য রাখার অধিকার আছে৷’
advertisement
advertisement
শুধু মহম্মদ ইউনূসের সামনে নয়, একটি জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও একই প্রশ্ন তুলেছেন মজহার৷ বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, তাও স্বীকার করে নিয়েছেন মজহার৷ তিনি বলেন, ‘সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, এতে কোনও সন্দেহ নেই৷ গরিব মানুষের উপরে আঘাত নেমে আসছে, তাঁদের জায়গা দখল হয়ে যাচ্ছে৷ আওয়ামি লিগ যে কুকীর্তিগুলো করেছে, এখন অন্য দল করছে৷ এই তো কথা৷ ফলে সংখ্যালঘু নির্যাতন হয়নি, একথা বলা যাবে না৷’
advertisement
সংখ্যালঘুদের উপরে নির্যাতনে উস্কানি দিয়ে আসলে বাংলাদেশে ফের একবার অন্তর্বর্তী সরকারকেও উৎখাতের চক্রান্ত চলছে বলে দাবি করেছেন ফরহাদ মজহার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh: ইউনূসের সামনেই নির্যাতনের প্রতিবাদ, সরব বিখ্যাত কবি ফরহাদ মজহার! মুখ পুড়ল বাংলাদেশের
Next Article
advertisement
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
  • 'অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...?

  • বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ?

  • দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement