Bangladesh Election 2026 Results: হেরে গেলেন সারজিস আলম ! পঞ্চগড়ের দুই আসনেই বিএনপি-র জয়জয়কার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Sarjis Alam loses Panchagarh-1 Battle: ভোট গণনার ফলাফলে নানা চমক দেখা দিয়েছে ৷ যার মধ্যে অন্যতম হল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলমের হার ৷
ঢাকা: বাংলাদেশে চলছে ভোটগণনা ৷ গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে অনেকটাই এগিয়ে রয়েছে সদ্যপ্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে-তে (স্থানীয় সময়) ভোটপর্ব মেটার পরে একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ গণভোটের গণনা শুরু হয়েছে। ইতিমধ্যেই ভোট গণনার রেজাল্টে নানা চমক দেখা দিয়েছে ৷ যার মধ্যে অন্যতম হল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলমের (Sarjis Alam) হার ৷ তিনি পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও অটোয়ারী) আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের কাছে হেরেছেন ৷ অন্যদিকে পঞ্চগড়-২ আসনে বিএনপি-র ফরহাদ হোসেন আজাদ বিজয়ী হয়েছেন ৷ তিনি পেয়েছেন ১,৭৪,৬৫০ ভোট ৷ হারিয়েছেন জামায়েতের মো. সফিউল্লাহ সুফি-কে ৷ তিনি পেয়েছেন ১,২৮,৮৬২ ভোট ৷
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির বিজয়ী হয়েছেন। তিনি ১ লক্ষ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। নওশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম পেয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ১২৬ ভোট।
advertisement
advertisement
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।
advertisement
বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-সহ মোট ৫১টি দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন, এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ২৭৪ জন। এঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 13, 2026 7:10 AM IST









