advertisement

Bangladesh Election 2026: ‘জীবনের প্রথম ভোট দিচ্ছি, খুবই এক্সাইটেড...!’ ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে বললেন ক্রিকেটার তামিম ইকবাল

Last Updated:

তামিমের এদিন সঙ্গী ছিলেন তাঁর দাদা এবং জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল। বাংলাদেশের তারকা ক্রিকেটার ভোটকেন্দ্রে আসতেই তাঁকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে যায় ৷

৩৬ বছর বয়সে প্রথমবার ভোট দিলেন ক্রিকেটার তামিম ইকবাল (Photo: Social Media)
৩৬ বছর বয়সে প্রথমবার ভোট দিলেন ক্রিকেটার তামিম ইকবাল (Photo: Social Media)
ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে-তে (স্থানীয় সময়) ভোটপর্ব মেটার পরে একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ গণভোটের গণনা শুরু হয়েছে। বাংলাদেশে ভোটগণনার প্রাথমিক প্রবণতা বলছে অনেকটাই এগিয়ে রয়েছে সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি। সেদেশের অনেকের মতোই এবার প্রথমবার ভোট দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল ৷ ৩৬ বছর বয়সে প্রথমবার ভোট দিয়ে খুশি তিনি ৷ বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বৃহস্পতিবার বেলা ১১টার পর চট্টগ্রামের আসকার দিঘির পাড়ে কোতোয়ালি থানার লোকপ্রশাসন কেন্দ্রে এসে ভোট দেন।
তামিমের এদিন সঙ্গী ছিলেন তাঁর দাদা এবং জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল। বাংলাদেশের তারকা ক্রিকেটার ভোটকেন্দ্রে আসতেই তাঁকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে যায় ৷ পরিস্থিতি সামাল দেন নিরাপত্তারক্ষীরা ৷ ভোট দেওয়ার পর তামিম এদিন বলেন, “জীবনের প্রথম ভোট দিচ্ছি। সত্যি বলতে পরিবেশটা বেশ ভাল লাগছে। খুবই খুশি! পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পেরে স্বস্তি বোধ করছি। পুরো প্রক্রিয়াটি অনেক সহজ। আশা করি, সবাই এমন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন করবেন।”
advertisement
advertisement
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে কে বসবেন? তা নির্ধারণ করতেই ভোটাধিকার প্রয়োগ বাংলাদেশের। দৌড়ে দু’জন প্রতিদ্বন্ধী। সদ্যপ্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেখ রহমান এবং কট্টরপন্থী ইসলামি সংগঠন জামায়েত ইসলামির আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election 2026: ‘জীবনের প্রথম ভোট দিচ্ছি, খুবই এক্সাইটেড...!’ ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে বললেন ক্রিকেটার তামিম ইকবাল
Next Article
advertisement
Nipah Virus: শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
  • নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।পরিবার সহ প্রতিবেশীদের ইচ্ছে শেষবারের মতো তাদের ঘরের মেয়েকে একবার দেখার। কিন্তু বাধ সাধছে নিপা ভাইরাস।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement