advertisement

US Shooting: পর পর গুলি...আলমারির মধ্যে আতঙ্কে কাঁপছে তিনটে বাচ্চা! বাইরে পড়ে মা-সহ ৪ দেহ, বাবার হাতে আগ্নেয়াস্ত্র

Last Updated:

হাই কমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, ‘‘গার্হস্থ্য হিংসার ঘটনার জেরে একটি গুলি চালনার ঘটনা ঘটেছে৷ নিহতদের মধ্যে একজন ভারতীয়৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ পরিবারকে যথেপযুক্ত সাহায্য করা হচ্ছে৷’’

News18
News18
জর্জিয়া: এক ভারতীয় মহিলা এবং তাঁর তিন আত্মীয়কে নিজেদের বাড়ির ভিতরেই গুলি করে মারল স্বামী৷ আমেরিকার জর্জিয়ায় গার্হস্থ্য হিংসার ভয়ঙ্কর ঘটনা৷ ক্লোসেটের ভিতরে লুকিয়ে কোনও রকমে প্রাণে বাঁচল তিনটে ছোট ছোট ছেলেমেয়ে৷
আটলান্টার কাছে লরেন্সভিলি সিটিতে একটি বাড়িতে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে৷ ভারতীয় কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক৷ আর ঘাতক শ্যুটারকে গ্রেফতার করা হয়েছে৷ পরিবারের অন্য সদস্যদের প্রতি ঘটনায় শোকপ্রকাশ করেছেন কনস্যুলেট জেনারেল৷
advertisement
advertisement
হাই কমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, ‘‘গার্হস্থ্য হিংসার ঘটনার জেরে একটি গুলি চালনার ঘটনা ঘটেছে৷ নিহতদের মধ্যে একজন ভারতীয়৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ পরিবারকে যথেপযুক্ত সাহায্য করা হচ্ছে৷’’
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, বছর ৫১-র বিজয় কুমারই গুলি চালিয়েছে৷ গুইনেট কাউন্টি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন বিজয়ের স্ত্রী মিমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চান্দের (৩৭) এবং হরিশ চান্দের (৩৮)৷
advertisement
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত আড়াইটে নাগাদ ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে ৯১১ এ একটি ফোন পায় তারা৷ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে দেখেন ৪ জন পূর্ণবয়স্ক ব্যক্তি বাড়ির ভিতরে মরে পড়ে রয়েছেন৷
advertisement
তদন্তকারীরা দেখেন, যখন শ্যুটিং শুরু হয়, তখন সেখানে তিনটি বাচ্চা উপস্থিত ছিল৷ ওরা একটা ক্লোসেট বা আলমারির মধ্যে ঢুকে পড়ে নিজেদের প্রাণ বাঁচায়৷ ওদের মধ্যেই একজন এমারজেন্সি সার্ভিসে ফোন করে লুকিয়ে৷ ওর ফোন পেয়েই দ্রুত পুলিশ চলে আসে৷
বাচ্চাগুলোর কোনও আঘাত লাগেনি, তাদের পরে তাঁদের পরিবারের অন্য সদস্যদের কাছে পাঠানো হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
US Shooting: পর পর গুলি...আলমারির মধ্যে আতঙ্কে কাঁপছে তিনটে বাচ্চা! বাইরে পড়ে মা-সহ ৪ দেহ, বাবার হাতে আগ্নেয়াস্ত্র
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement