ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কলকাতা নাইট রাইডার্সের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয় ৷ যেখানে দেখা যায় শাহরুখ মাঠের বাইরে সৌরভের সঙ্গে দেখা করছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তদের ভালবাসায় সেই মুহূর্তটি ভরে উঠেছে।
কলকাতা: সোমবার ইডেনে বৃষ্টিতে ভেস্তে যায় কলকাতা বনাম পঞ্জাব ম্যাচ। আম্পায়ারেরা মাঠ পরিদর্শনের পর দুই অধিনায়ক রাহানে এবং শ্রেয়সের সঙ্গে আলোচনা করে ম্যাচ শেষপর্যন্ত বাতিলের ঘোষণা করেন। আউটফিল্ড ভিজে থাকায় রাত ১১টা১৪-র (কাট অফ টাইম) মধ্যে খেলা শুরু করা সম্ভব হয়নি। আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় কেকেআর ও পঞ্জাব দু’দলই ১ পয়েন্ট করে পেয়েছে। চলতি টুর্নামেন্টে প্রথম দুটি ম্যাচ হারার পর প্রথম কোনও পয়েন্ট এল কেকেআরের ঝুলিতে ৷
কলকাতায় কেকেআর বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি বৃষ্টির কারণে থেমে গেলেও, এই সন্ধ্যার সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই ছিলেন শাহরুখ খান ৷ মেয়ে সুহানাকে নিয়ে কলকাতায় খেলা দেখতে এসেছিলেন তিনি ৷ কিন্তু ৩.৪ ওভারের বেশি খেলা হল না এদিন বৃষ্টিতে ৷ দলের পারফরম্যান্সেও স্বভাবতই হতাশ দেখাচ্ছিল কিং খানকে ৷ ম্যাচ শেষে শাহরুখ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন ছুঁয়ে যাওয়া একটি মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।
advertisement
advertisement

Bollywood actor and the co-owner of the Kolkata Knight Riders Shah Rukh Khan waves to supporters during the Indian Premier League cricket match between Kolkata Knight Riders and Punjab Kings in Kolkata , India, Monday, April 6, 2026. (AP Photo/Bikas Das)
advertisement
কলকাতা নাইট রাইডার্সের অফিশিয়াল ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয় ৷ যেখানে দেখা যায় শাহরুখ মাঠের বাইরে সৌরভের সঙ্গে দেখা করছেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তদের ভালবাসায় সেই মুহূর্তটি ভরে উঠেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘‘যখন কিং বাংলার প্রিন্সের সঙ্গে দেখা করলেন।’’

advertisement
Former Indian cricketer Sourav Ganguly inspects the cleaning process of the field after rain interrupted the play during the Indian Premier League cricket match between Kolkata Knight Riders and Punjab Kings in Kolkata , India, Monday, April 6, 2026. (AP Photo/Bikas Das)
advertisement
মাঠ খেলার উপযুক্ত করে তোলার জন্য এদিন অনেক কাজ করছেন ইডেনের মাঠকর্মীরা। মাঠে নেমে তদারকি করেছেন স্বয়ং সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কিউরেটর সুজন মুখোপাধ্যায়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি ৷ ম্যাচ শেষপর্যন্ত আর শুরু করা সম্ভব হয়নি ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 11:50 AM IST










