advertisement

Eastern Railway: ২০২৫-২৬ অর্থবর্ষে বাতিল সরঞ্জাম বিক্রিতে রেকর্ড সাফল্য পূর্ব রেলের

Last Updated:

Eastern Railway: ২০২৫-২৬ অর্থবর্ষে বাতিল সরঞ্জাম বিক্রিতে রেকর্ড সাফল্য পূর্ব রেলের। ২০২৫-২৬ অর্থবর্ষে ৬০০.১১ কোটি টাকার স্ক্র্যাপ বিক্রির এই সাফল্য পূর্ববর্তী বছরগুলির তুলনায় অনেক বেশি

Eastern Railways
Eastern Railways
কলকাতা: ২০২৫-২৬ অর্থবর্ষে পূর্ব রেল  স্ক্র্যাপ বা বাতিল সরঞ্জাম নিষ্পত্তিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে, এই জোন ৬০০.১১ কোটি টাকার বিপুল নন ফেয়ার রাজস্ব তৈরি করেছে।
পূর্ব রেল ক্রমাগত উন্নতির পথে এগিয়ে চলেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ৬০০.১১ কোটি টাকার স্ক্র্যাপ বিক্রির এই সাফল্য পূর্ববর্তী বছরগুলির তুলনায় অনেক বেশি: ২০২৪-২৫ অর্থবর্ষের (৫৩৭.৬৫ কোটি টাকা) তুলনায় ২০২৫-২৬ অর্থবর্ষে ১১.৬২% বৃদ্ধি এবং ২০২৩-২৪ অর্থবর্ষের (৪৮৯.৯৩ কোটি টাকা) তুলনায় ২২.৪৯% বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। এই ধারাবাহিক প্রবৃদ্ধি প্রমাণ করে যে, পূর্ব রেল সম্পদ সচল করতে এবং রেল চত্বরকে জঞ্জালমুক্ত ও পরিষ্কার রাখতে কৌশলগতভাবে কাজ করে চলেছে।
advertisement
বর্জ্য থেকে সম্পদ তৈরি–এই ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে হাজার হাজার মেট্রিক টন স্ক্র্যাপ এবং শত শত বাতিল ইউনিট ফের অর্থনীতির মূল ধারায় ফিরিয়ে আনা হয়েছে। পূর্ব রেল সাফল্যের সঙ্গে  ৪০,০০০ মেট্রিক টনেরও বেশি রেল এবং পি-ওয়ে ফিটিংস নিষ্পত্তি করেছে। এছাড়া, ৪,০০,০০০টি পিএসসি (PSC) স্লিপার সিস্টেম থেকে সরানো হয়েছে।
advertisement
ফেরাস স্ক্র্যাপ (লৌহজাত বর্জ্য): রক্ষণাবেক্ষণ এবং মেরামতির (MRO) সময় জমা হওয়া প্রায় ৬৫,০০০ মেট্রিক টন ফেরাস স্ক্র্যাপ এবং ৪,২০০ মেট্রিক টন নন-ফেরাস স্ক্র্যাপ বিক্রি করা হয়েছে।
advertisement
রোলিং স্টক লিকুইডেশন: পূর্ব রেল ৪১০টি পুরনো কোচ (EMU, ICF এবং DEMU) এবং ৯১০টি ওয়াগন সরিয়ে সেগুলির জায়গায় আধুনিক ও উন্নত প্রযুক্তির কোচ ও ওয়াগন যুক্ত করেছে। পাশাপাশি ১৮টি ডিজেল লোকোমোটিভ এবং ১৯টি ইলেকট্রিক লোকোমোটিভও নিলাম করা হয়েছে।
পূর্ব রেল দশকের পুরনো পরিত্যক্ত কাঠামোগুলি পরিষ্কার করার জন্য একটি বিশেষ প্রচার অভিযান চালিয়েছে। এই কাঠামোগুলি কেবল ব্যবহারযোগ্য জায়গা আটকে রেখেছিল তাই নয়, বরং নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করছিল। মোট ২,০০০-এর বেশি পরিত্যক্ত সিভিল স্ট্রাকচার সরিয়ে রেলের মূল্যবান জমি উদ্ধার করা হয়েছে, যা এখন উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হবে।
advertisement
পূর্ব রেলের এই সাফল্যের একটি উল্লেখযোগ্য দিক হল, সংগৃহীত স্ক্র্যাপের ২৭.৪% বৃদ্ধি যা রেলের নিজস্ব হুইল প্ল্যান্টে কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য পাঠানো হয়েছে। (২০২৪-২৫ অর্থবর্ষে যা ছিল ৮৪ কোটি টাকা, ২০২৫-২৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ কোটি টাকায়)। পূর্ব রেলের প্রধান মুখ্য মেটেরিয়াল ম্যানেজার শ্রী সন্দীপ শুক্লা জানিয়েছেন, “স্ক্র্যাপ নিষ্পত্তির মাধ্যমে আমরা কেবল গুরুত্বপূর্ণ রাজস্বই উৎপাদন করছি না, বরং রেলের মূল্যবান জায়গাও উদ্ধার করছি।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Eastern Railway: ২০২৫-২৬ অর্থবর্ষে বাতিল সরঞ্জাম বিক্রিতে রেকর্ড সাফল্য পূর্ব রেলের
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement