advertisement

Afghanistan Updates: বন্ধ সব অসামরিক উড়ান, অচিরেই প্রতিষ্ঠা পেতে চলেছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান

Last Updated:

Afghanistan Updates: যেহেতু তালিবানদের হাতেই সমস্ত ক্ষমতা প্রত্যার্পণ করেছেন আশরাফ গনি তাই আগামী দিনে ইসলামিক এমিরেটাস অফ আফগানিস্তান প্রতিষ্ঠিত হতে চলেছে।

#কাবুল: আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তালিবান জানিয়ে দিল খুব শিগগিরই মুসলিম আমিরশাহি প্রতিষ্ঠা হবে আফগানিস্তানে। কোনও অন্তর্বর্তী সরকার নয়, পুরোপুরি তালিবানি শাসন জারি হয় এমনটাই চাইছেন তালিবান নেতারা। অর্থাৎ আফগানিস্তানে কার্যত তালিবানি রাজ আজ থেকেই শুরু হচ্ছে, আশরাফ গনি সরকারের পতন হতেই। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে তাজিকিস্তান পালানোর কিছুক্ষণের মধ্যে আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নিতে এসেছেন বেশ কয়েকজন সাংসদ। ন্যাটো সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী, কাবুল থেকে সব বৈদেশিক উড়ান নিষিদ্ধ করে দিয়েছে তালিবানিরা। শুধু সামরিক বিমানের জন্যই বন্দর খোলা রয়েছে।
শনিবার রাতেই কাবুলের মৃত্যুঘণ্টা বেজে যায়। রবিবার সকাল জালালাবাদ হয়ে কাবুলের দিকে রওনা হয় তালিবানরা।  আজ কূটনৈতিক সূত্র সিএনএন নিউজ18-কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আফগানিস্থানে কোনও শক্তি ভাগাভাগির প্রশ্ন নেই। যেহেতু তালিবানদের হাতেই সমস্ত ক্ষমতা প্রত্যার্পণ করেছেন আশরাফ গনি তাই আগামী দিনে ইসলামিক এমিরেটাস অফ আফগানিস্তান প্রতিষ্ঠিত হতে চলেছে। তার প্রাণকেন্দ্র হবে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ।
advertisement
এদিন ক্ষমতার হস্তান্তর হয় শান্তিপূর্ণভাবে। কাবুলে কোনও রকম আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয় তালিবানরা। প্রেসিডেন্ট প্রাসাদ ছাড়তেই দখল নেয় তালিবান। স্পষ্ট জানিয়ে দেয় কোনও রকম অন্তর্বর্তী সরকার গঠনের কোন পরিকল্পনাই নেই তাদের। শহরের বাইরে কারাবাঘে অঞ্চলে তালিবানিদের সঙ্গে সংঘর্ষ বাধে স্থানীয়দের। এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হন।
advertisement
যদিও এখনও পর্যন্ত আফগানিস্তানের উপ-রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ ট্যুইটারে বলছেন, "আমি কখনও তালিবানি জঙ্গিদের হাতে প্রত্যার্পণ করব না নিজেকে। আমি কখনোই নিজের আত্মাকে বিক্রয় করবো না আমার আদর্শ আহমেদ মাসুদ।"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Afghanistan Updates: বন্ধ সব অসামরিক উড়ান, অচিরেই প্রতিষ্ঠা পেতে চলেছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement