advertisement

বউ আসলে পুরুষ! বিয়ের ২ সপ্তাহ পরে জানতে পেরে মাথায় হাত স্বামীর

Last Updated:

ঋতুমতীর দোহাই দিয়ে বিয়ের দু’সপ্তাহ পর্যন্ত স্বামীর কাছে আসেননি তিনি...

#ক্যাম্পালা: বিয়ের দু’সপ্তাহ পর্যন্ত একে অপরকে ছুঁয়ে দেখেননি দম্পতি, কারণ স্ত্রী জানিয়েছিলেন যে তিনি ঋতুমতী৷ তাই স্বামীর পক্ষে কোনওভাবে বোঝা সম্ভব হয়নি যে আসলে যিনি মহিলার পরিচয়ে বাড়িতে রয়েছেন তিনি একজন পুরুষ! খুবই আদরের বউ৷ হিজাবের মধ্যে দিয়ে যতটা দেখা যায়, ততটা দেখেই প্রাণ-মন গলে গিয়ে ছিল ইমামের৷ ক্যাম্পিসি মসজিদের দেখা হয়েছিল দু’জনের৷ ইমাম জানিয়েছেন যে তিনি বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন৷ সেই সময়ে এই ব্যক্তি সেখানে আসেন ও নিজেকে মহিলা বলে পরিচয় দেন৷ তার চোখ দেখেই ইমামের পছন্দ হয়ে গিয়েছিল৷ বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা৷ বিয়ের আগে শারীরিক মিলনে ইচ্ছুক ছিলেন না ইমামের স্ত্রী৷ তাই কোনওভাবে তার শরীর দেখার সুযোগ হয়নি ইমামে৷ তাহলে বুঝলেন কীভাবে যে স্ত্রীর বেশে এক পুরুষ বাড়িতে লুকিয়ে আছে তার?
বিয়ের পরপর ইমামের প্রতিবেশী অভিযোগ করেন যে হিজাব পরে ইমামের স্ত্রী তার বাড়িতে ঢুকে চুরি করেছেন৷ থানায় অভিযোগও জানান তিনি৷ এরপর পুলিশ এসে আটক করে তাকে৷ থানায় এলে মহিলা পুলিশ তার তল্লাশি করেন এবং তখনই আঁতকে ওঠেন মহিলা পুলিশকর্মী৷ তিনি চিৎকার করতে থাকেন এবং জানিয়ে দেন যে যিনি স্ত্রীর বেশে হিজাব পরে রয়েছেন, তিনি আসলে মহিলা নন, পুরুষ! খবর জানাজানি হতেই চাঞ্চল্য তৈরি হয়৷
advertisement
advertisement
ইমাম জানান যে বিয়ের আগে ও পরে সুকৌশলে তার থেকে দূরে রাখার চেষ্টা করেছেন তার 'স্ত্রী'৷ তবে একদিন না একদিন সত্য সামনে আসত৷ তাহলে কী কারণে এমন পথ বেছে ইমামকে বিয়ে করলেন ওই ব্যক্তি, তা জানার চেষ্টা চলছে৷ ঘটনাটি ঘটেছে উগান্ডায়৷ ইমামের নাম মহম্মদ মুতুবা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বউ আসলে পুরুষ! বিয়ের ২ সপ্তাহ পরে জানতে পেরে মাথায় হাত স্বামীর
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement