advertisement

৯৪-এ চূড়ান্ত হিট 'দিদিমা'! যা করে তিনি জনপ্রিয় হলেন, দেখুন

Last Updated:

এই বয়সে দিদিমার সাহস ও কর্মক্ষমতা অনেকের কাছে ইতিবাচক বার্তা বয়ে আনছে

#চণ্ডীগড়: বয়স ৯৪ ছুঁয়েছে৷ কিন্তু বয়সের ভারে মোটেই নুব্জ নন বৃদ্ধা৷ বরং বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি জনপ্রিয়তার শৃঙ্গে৷ ৯০ বছরে তিনি প্রথম রোজগারের স্বাদ পেয়েছেন৷ তাই এই বয়সেই তিনি সব থেকে খুশি৷ আর তারই গল্প ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে৷
চণ্ডীগড়ের বাসিন্দা হরভজন কৌর৷ সারা জীবন প্রায় সংসারের কাজ করেই কেটেছে৷ খুব ভাল রান্নার হাত তার, সকলেই এমন বলত৷ তবে কোনও দিন চাকরি করার সুযোগ পাননি হরভজন৷ ফলে নিজের রোজগার বলেও কিছুই ছিল না৷ সারা জীবন হাউজ ওয়াইফের তকমাতেই কেটে গিয়েছে৷ এটাই ছিল তার একমাত্র আফশোষ৷ নিজের রোজগার কী হয়, তাই জানতে চাইছিলেন বৃদ্ধা৷ সেই থেকে এল বুদ্ধি৷
advertisement
Photo Collected Photo Collected
advertisement
বেসনের বরফি বানিয়ে বাড়ির সামনে একটি স্টলে বিক্রি করলেন তিনি৷ একদিনেই বিক্রি করে ফেললেন ২হাজার টাকা৷ ব্যাস স্বপ্ন সফল৷ আর কী চিন্তা৷ এবার থেকে নিয়মিত নিজের হাতে বানানো মিষ্টি, আচার, সরবত এসব প্রতিনিয়ত বিক্রি শুরু করে দিলেন৷ দিদিমার হাতে তৈরি এই সব খাবার সবার মনে ধরে৷ তাই বিক্রিবাটাও ভালই হতে শুরু করে৷ ৯৪এ ভীষণভাবে হিট হন তিনি৷
advertisement
advertisement
হরভজনের এই প্রয়সে পরিবারের সকলেও খুব খুশি৷ কারণ তাদের মতে এই বয়সে নিজের মনের জোর রাখা বড় ব্যাপার৷ হরভজন সেই ভয়কে জয় কেরছেন৷ তাই তো তিনি আর বিভিন্নভাবে খবরে আসছেন৷ তার বেসন কী বরফি যেমন সকলের মন জয় করেছে তেমনই এই বয়সে দিদিমার সাহস ও কর্মক্ষমতা অনেকের কাছে ইতিবাচক বার্তা বয়ে আনছে৷
advertisement
Photo Collected Photo Collected
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
৯৪-এ চূড়ান্ত হিট 'দিদিমা'! যা করে তিনি জনপ্রিয় হলেন, দেখুন
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement