advertisement

যোগব্যায়াম প্রশিক্ষণের নামে নির্মম অত্যাচার? গুরুতর জখম শিশুকন্যা, জগৎবল্লভপুরে বড় অভিযোগ!

Last Updated:

যোগব্যায়াম শেখাতে গিয়ে কার্তিক পাত্রের চাপে জগৎবল্লভপুরে সাড়ে তিন বছরের শিশুর পা ভেঙেছে, সেনা জওয়ান বাবার অভিযোগে পুলিশ তদন্তে নেমেছে।

Representative Image: AI
Representative Image: AI
যোগব্যায়াম শিখতে গিয়ে গুরুতর জখম সাড়ে তিন বছরের এক শিশুকন্যা। অভিযোগ, প্রশিক্ষণের নামে নির্মম অত্যাচার চালানো হয়েছে তার উপর। ঘটনায় জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা, যিনি পেশায় সেনা জওয়ান এবং বর্তমানে শ্রীনগরে কর্মরত।
পরিবারের অভিযোগ, প্রায় এক মাস আগে স্থানীয় এক যোগা শিক্ষকের কাছে শিশুটিকে ভর্তি করা হয়। অভিযুক্ত শিক্ষক কার্তিক পাত্র নিয়মিত প্রশিক্ষণের সময় শিশুটিকে জোর করে কঠিন ব্যায়াম করাতেন বলে দাবি পরিবারের। অভিযোগ, সম্প্রতি একটি সেশনের সময় অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে শিশুটির দুটি পা গুরুতরভাবে জখম হয়। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্টে পা ভাঙার কথা জানা গিয়েছে।
advertisement
advertisement
শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের একাংশের দাবি, আঘাতের মাত্রা গুরুতর। যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন না হলে ভবিষ্যতে স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
ঘটনার পর শিশুটির পরিবারের তরফে জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে তাঁর প্রশিক্ষণ সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে। তবে অভিযোগ দায়েরের পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিশুটির চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট ও প্রশিক্ষণ পদ্ধতি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
যোগব্যায়াম প্রশিক্ষণের নামে নির্মম অত্যাচার? গুরুতর জখম শিশুকন্যা, জগৎবল্লভপুরে বড় অভিযোগ!
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement