advertisement

North 24 Parganas News: মাথায় বন্দুক, গলায় ধারালো অস্ত্র! প্রাণনাশের হুমকি দিয়ে বাদুড়িয়ায় দুঃসাহসিক ডাকাতি, নগদ-গয়না নিয়ে চম্পট দিল ডাকাতদল

Last Updated:

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় দুঃসাহসিক ডাকাতি। মাথায় বন্দুক এবং গলায় ধারালো অস্ত্র ধরে লুটপাট চালাল দুষ্কৃতীরা। সোনা-রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়েছে ডাকাতদল।

আলমারি ভেঙে লুটপাট চালানো হয়েছে
আলমারি ভেঙে লুটপাট চালানো হয়েছে
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহাঃ মাথায় বন্দুক ও গলায় ধারালো অস্ত্র ধরে প্রাণনাশের হুমকি দিয়ে দুঃসাহসিক ডাকাতি। সোনা, রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিল ডাকাতদল। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থল বাদুড়িয়া থানার কুলিয়া গ্রাম। এখানেই বসবাস করেন কেষ্টপদ মন্ডল নামে এক ব্যক্তি। তাঁর বাড়িতেই এই দুঃসাহসিক ডাকাতি হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ একদিনেই ৫০০-৬০০ টাকা রোজগার! কলা চাষে বদলে গেল মালদহের কৃষকের জীবন, সঠিক প্রজাতি চিনে ফেলতেই কেল্লাফতে
জানা যাচ্ছে, রাতে দোতলার ছাদের দিকে সিঁড়ির ঘরের দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে ডাকাত দল। এরপর প্রথমে ছেলে-বৌমার ঘরে যায়। সেখানে তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঘরের সর্বস্ব লুঠ করে। এরপর নীচের তলায় নেমে আসে দুষ্কৃতীরা।
advertisement
advertisement
গৃহকর্তা কেষ্টপদ মন্ডল ও তাঁর স্ত্রীয়ের ঘরে ঢুকে আলমারির দরজার ভেঙে ৬০ হাজার টাকা নগদ এবং সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয় ডাকাত দল। এরপর বাড়ির লোকের চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক একত্রিত হয় এবং বাদুড়িয়া থানায় খবর দেওয়া হয়। ডাকাতির খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে বাদুড়িয়া থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
advertisement
ঘটনার বিবরণ দিয়ে গৃহকর্তা কেষ্টপদবাবু বলেন, “দুষ্কৃতীরা এসে আমায় বলল টাকাপয়সা, সোনা-গয়না দে। আমি বললাম ওগুলো ব্যাঙ্কে রাখা থাকে। তা সত্ত্বেও যেটুকু ছিল ওঁরা নিয়ে যায়। আমার গলায় ছুরি ধরেছিল, মারধর করেছে। ওঁদের কাছে বন্দুকও ছিল।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মাথায় বন্দুক, গলায় ধারালো অস্ত্র! প্রাণনাশের হুমকি দিয়ে বাদুড়িয়ায় দুঃসাহসিক ডাকাতি, নগদ-গয়না নিয়ে চম্পট দিল ডাকাতদল
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement