advertisement

গর্ভপাতের ওষুধে বাড়বে আয়ু! বিজ্ঞান গবেষণায় চাঞ্চল্য বিশ্বজুড়ে

Last Updated:

গবেষণাগারে হাতেকলমে পরীক্ষা এমন সম্ভাবনাকে আরও জোরাল করে তুলেছে।

#ক্যালিফোর্নিয়া: আয়ু বাড়ানোর ওষুধ। শুনতে আকাশকুসুম লাগলেও এমনই যুগান্তকারী আবিষ্কারের সামনে দাঁড়িয়ে আছেন বিজ্ঞানীরা। গবেষণা বলছে হাতের কাছেই হয়তো রয়েছে এমন 'ওষুধ' যা মেয়েদের আয়ু বাড়িয়ে দিতে পারে। গবেষণাগারে হাতেকলমে পরীক্ষা এমন সম্ভাবনাকে আরও জোরাল করে তুলেছে।
'দ্য জার্নাল অফ জেরোনোটোলজি: বায়োলজিক্যাল সায়েন্স' শীর্ষক গবেষণাপত্রে এমনই এক মাইলস্টোন গবেষণার সন্ধান পাওয়া গেল। দেখা গিয়েছে গবেষণাগারে একটি বিশেষ ওষুধ প্রয়োগ করে দুই প্রজাতির আয়ু বাড়িয়ে দেওয়া গিয়েছে। বিজ্ঞানীদের অনুমান ফল মিলতে পারে মানব দেহেও।
কী সেই ওষুধ? বিজ্ঞানীরা বলছেন ফল দিচ্ছে Mifpristone বা RU-486 নামক বহুল প্রচলিত ওষুধ যা গর্ভপাতের জন্য ব্যবহৃত হয়। অনেক সময়ে ক্যান্সারের চিকিৎসাতেও এই ওষুধ ব্যবহার করেন চিকিৎসকরা।
advertisement
advertisement
প্রাথমিক ভাবে এই গবেষণার জিন রিসার্চের সবচেয়ে প্রচলিত পদ্ধতি ব্যবহার করেন ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা। ড্রোসোফিলা মাছির উপর পরীক্ষা করে দেখা যায়, এই ওষুধ প্রয়োগে স্ত্রী মাছির আয়ু বাড়ছে।
গবেষকরা বলছেন যৌনসঙ্গমের সময় পুরুষ মাছির দেহ থেকে এক ধরনের পেপটাইড স্ত্রী মৌমাছির শরীরে প্রবেশ করে। সেই পেপটাইড স্ত্রী মৌমাছির ক্ষতিসাধন করে আদতে। তার আয়ু কমিয়ে দেয়। এখানেই কার্যকরী হচ্ছে mifepristone। দেখা যাচ্ছে এই ওষুধ শরীরে এই পেপটাইডের কার্যকারিতা রুখে দিচ্ছে, ফলে তাদের জীবনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে।
advertisement
এখানেই আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। তাঁদের মত, এই ওষুধ মেয়েদের আয়ু বাড়িয়ে দিতে পারে। যদি তাই হয় তবে এই দশকের শ্রেষ্ঠতম গবেষণা বলেই চিহ্নিত হবে এই বিষয়টি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
গর্ভপাতের ওষুধে বাড়বে আয়ু! বিজ্ঞান গবেষণায় চাঞ্চল্য বিশ্বজুড়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement