advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণা- চিনের সঙ্গে যুদ্ধ হলে ভারতের সঙ্গে থাকবে আমেরিকার সেনা

Last Updated:

কোনও অবস্থাতেই চিনের ‘দাদাগিরি’ মেনে নেওয়া হবে না, স্পষ্ট বার্তা ট্রাম্প প্রশাসনের

#ওয়াশিংটন: অবস্থান স্পষ্ট করল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে সোমবার জানানো হল, ভারত ও চিন উত্তেজনা থেকে যদি যুদ্ধ হয় তাহলে মার্কিন সেনা ভারতকে সাহায্য করবে ৷ হোয়াইট হাউস স্পষ্ট করেছে, চিনকে এশিয়ায় দাদাগিরি করতে দেওয়া যাবে না ৷ হোয়াইট হাউসের পক্ষ থেকে এই খবর জানানোর কিছুক্ষণের মধ্যেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্যুইট করে বলেছেন , ‘চিনের জন্য আমেরিকা সহ গোটা দুনিয়ার বড় ক্ষতি হয়েছে ৷ ’
সোমবার দিন হোয়াইট হাউসের পক্ষ থেকে চিফ অফ স্টাফ মার্ক মিডোজ  একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন , "বার্তা স্পষ্ট, আমরা কোনও দেশকে একা সবচেয়ে প্রভাবশালী হতে দিতে পারি না , তা সেটা এখানে হোক বা অন্য কোথাও ৷" আমেরিকা নৌ-সেনা নিজেদের উপস্থিতি বাড়াতে দক্ষিণ চিন সাগরে দুটি বিমান বাহক নৌ বহর বহাল করেছে ৷ এরপরেই নিজেদের বয়ান দিয়ে অবস্থান স্পষ্ট করেছে তারা ৷ করোন ভাইরাসজনিত অতিমারীর জেরে আমেরিকা, পূর্ব ইউরোপ, ভারত সহ বেশির ভাগ দেশের অর্থব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে ৷ তাদের স্পষ্ট অভিযোগ যখন কোভিড ১৯ একদম প্রাথমিক অবস্থায় ছিল তখন চিন কোনও তথ্য দেয়নি। আরও অভিযোগ, এরপরে তারা গোটা বিশ্বে এই রোগ ছড়িয়ে পড়তে দিয়েছে তারা৷
advertisement
দক্ষিণ চিন সাগরে মার্কিন রণতরীর উপস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে মিডোজ জানিয়েছেন, তারা সারা পৃথিবীকেই জানাতে চান  যে মার্কিন সৈন্য সারা বিশ্বের মধ্যে সেরা ৷ চিন প্রায় পুরো দক্ষিণ চিন সাগরেই নিজেদের প্রতিপত্তি জাহির করে৷ ভিয়েতনাম, ফিলিপিন্স , মালয়শিয়া, ব্রুনেই, তাইওয়ান এই জায়গাতেও তারা নিজেদের প্রতিপত্তি দেখায় ৷ মিডোজ জানিয়েছেন চিনের এই দাপট দেখানো মেনে নেওয়া হবে না৷ এদিকে মিডোজের এই বিবৃতিতেই আরও শক্তিশালী করেছে ট্রাম্পের এই ট্যুইট ৷
advertisement
advertisement
ভারত ও চিনের সেনাদের সীমান্ত উত্তেজনা প্রায় আট সপ্তাহ ধরে জারি। ১৫ জুন পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় যখন গালওয়ান সীমান্ত বরাবর দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহিদ হন ৷ এদিকে সোমবার সীমান্ত থেকে নিজেদের সেনাকে পিছু হঠতে নির্দেশ দিয়েছে চিন ৷ রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল ও চিনের বিদেশমন্ত্রী রবিবার টেলিফোনে কথা বলেন এরপরেই সোমবার থেকে দ্রুত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে শুরু করে চিন ৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণা- চিনের সঙ্গে যুদ্ধ হলে ভারতের সঙ্গে থাকবে আমেরিকার সেনা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement