Purvanchal Expressway Accident: তীব্র গতিতে এসে উল্টে গেল ডবল ডেকার বাস, মৃত ৬ যাত্রী! পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপরে ভয়াবহ দুর্ঘটনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ঘটনাস্থলে বড় ক্রেন নিয়ে এসে বাসটিকে সোজা করা হয়৷ কিন্তু বিশালাকার বাসটিকে সোজা করতেই যথেষ্ট বেগ পেতে হয়৷ বাসটির বিশাল আকৃতির জন্যই ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারেও বেগ পেতে হয়৷
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপরে বেসরকারি ডবল ডেকার বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনা৷ এই দুর্ঘটনায় ৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন অন্তত ২১ জন৷
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি পঞ্জাবের লুধিয়ানা থেকে বিহারের দ্বারভাঙায় যাচ্ছিল৷ তখনই গোসাইগঞ্জের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাছে উল্টে যায়৷ এর ফলে পূর্বাঞ্চল হাইওয়ের উপরেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল৷ ফলে বাসটি উল্টে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ সম্ভবত বাস চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে৷ ঘটনাস্থলেই তিন জন যাত্রী মারা যান৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন যাত্রীর মৃত্যু হয়৷ আহতদের মধ্যেও অনেকের আঘাত গুরুতর৷
advertisement
advertisement
জানা গিয়েছে, বাসটিতে ৪০ জন মতো যাত্রী ছিলেন৷ বিকেল সাড়ে ৪টে নাগাদ জৌখান্ডি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ রাস্তার উপরে বাসের যাত্রীদের মালপত্র, খাবার প্যাকেট, জলের বোতল এক্সপ্রেসওয়ের উপরে ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসটি উল্টে যাওয়ার পর বেশ কয়েকবার পাল্টি খেয়ে রাস্তার ধারে ছিটকে পড়ে৷
দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ এর পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দল৷ আহতদের উদ্ধার করে গোসাইগঞ্জ স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 23, 2026 9:12 PM IST











