advertisement

দু'দিনের লাদাখ-কাশ্মীর সফরে রাজনাথ, খতিয়ে দেখবেন সীমান্তের নিরাপত্তা

Last Updated:

এই সফরে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেই রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে৷

#নয়াদিল্লি: লাদাখ এবং কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দু'দিনের সফর শুরু করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এ দিন সকালেই লেহতে পৌঁছে গিয়েছেন তিনি৷ এ দিন লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি৷ এই সফরে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেই রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে৷
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত এবং চিনের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর দিল্লিতে একাধিকবার সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সম্পর্কে বিশদে আলোচনা করেছেন রাজনাথ৷ এবার সরাসরি লাদাখে গিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি৷
জুলাইয়ের প্রথম সপ্তাহেই প্রতিরক্ষামন্ত্রীর লাদাখে যাওয়ার কথা ছিল৷ কিন্তু আচমকাই তাঁর বদলে সেখানে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
advertisement
দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে সংঘাতের পরিস্থিতি এবং গত ১৫ জুনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে লাদাখ প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে পিছু হঠেছে ভারত এবং চিনের সেনাবাহিনী৷ তবে এখনও প্যাংগং লেকের কাছে কয়েকটি ফিঙ্গার পয়েন্ট থেকে নিজেদের সেনা সরায়নি চিন৷ যা নিয়ে দু' পক্ষের আলোচনা চলছে৷ লাদাখে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রতিরক্ষামন্ত্রী৷ লাদাখ থেকে শনিবার শ্রীনগর পৌঁছবেন রাজনাথ৷ সেখানে জম্মু- কাশ্মীরে ভারত-পাক সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিও খতিয়ে দেখবেন রাজনাথ৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
দু'দিনের লাদাখ-কাশ্মীর সফরে রাজনাথ, খতিয়ে দেখবেন সীমান্তের নিরাপত্তা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement