advertisement

কাশ্মীর, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা অবৈধ, ভারতের সমালোচনায় সরব চিন

Last Updated:

২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু- কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷

২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু- কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ গত বছর অক্টোবর থেকে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেব পরিচালিত হচ্ছে৷ ভারত সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়েই চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন দাবি করেন, কাশ্মীর পরিস্থিতির দিকে টানা নজর রাখছে বেজিং৷
চিনা মুখপাত্র বলেন, 'চিন কাশ্মীর পরিস্থিতির উপরে নজর রাখছে৷ কাশ্মীর সমস্যা নিয়ে চিনের অবস্থান ধারাবাহিক এবং স্বচ্ছ৷ ভারত এবং পাকিস্তানের ইতিহাস থেকেই এই সমস্যার উৎপত্তি৷ রাষ্ট্রপুঞ্জের সনদ, নিরাপত্তা পরিষদের নেওয়া সিদ্ধান্ত এবং ভারত- পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিতেও সেকথা স্বীকার করা হয়েছে৷'
advertisement
advertisement
চিনের আরও দাবি, ঐতিহাসিক এই সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাশ্মীরের স্থিতাবস্থায় কোনওরকম বদল বেআইনি এবং অবৈধ৷ দু' পক্ষের (ভারত ও পাকিস্তান) মধ্যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে বলেও পরামর্শ দেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
ওয়াং ওয়েনবিন মনে করিয়ে দিয়েছেন, ভারত এবং পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র৷ ফলে শান্তিপূর্ণ সহাবস্থান মাধ্যমেই দু' দেশের স্বার্থরক্ষা সম্ভব৷
advertisement
যদিও ভারত এবং চিনের মধ্যে কোন এলাকাগুলি নিয়ে মতবিরোধ রয়েছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি চিনা মুখপাত্র৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
কাশ্মীর, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা অবৈধ, ভারতের সমালোচনায় সরব চিন
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement