advertisement

Hooghly News: ছাগল পালনে উপার্জন বাড়ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

Last Updated:

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবার পশুপালনে উৎসাহী করতে দেওয়া হল ছাগল।

+
ছাগল

ছাগল পালনের ছবি

গোঘাট: রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার মহিলাদেরও উপার্জন বৃদ্ধিতে করা হচ্ছে বিভিন্ন সহযোগিতা। হুগলির গোঘাট দু নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিকাশের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবার ছাগল পালনের শুরু । স্বনির্ভর গোষ্ঠীর দশ জনের গ্রুপে প্রত্যেকটিকে ১১ টি ছাগল দেওয়া হয়েছেতার মধ্যে দশটি মহিলা ছাগল এবং একটি পুরুষ ছাগল। এখান থেকে মহিলারা ছাগল পালন করে ভাল অর্থ উপার্জন করতে পারবে। ছাগল পালনের জন্য বিনামূল্যে সরকারের পক্ষ থেকে মনিটরিং থেকে বিনামূল্যে টিকাকরণ ব্যবস্থাও রেখেছে। ‌যাতে সামান্য খরচেছাগল পালনের মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হতে পারে তারই লক্ষ্য সরকারের।
এই বিষয়ে প্রাণীসম্পদ বিকাশের আধিকারিক ডাক্তার তরুণ কুমার সাহারায় জানান,বাংলার কালো ছাগল বলে পরিচিতি এই প্রাণী সঠিকভাবে লালন পালন করলে উপভোক্তা উপকৃত হবে তার জন্য সরকার এই উদ্যোগ নেয়। সরকারের একটাই লক্ষ্য নিজের অর্থনৈতিক উন্নয়ন হবে এবং রাজ্যে মাংসের ঘাটতি কমবে। এতে করে মহিলারাও নিজেরা স্বাবলম্বী হতে পারবে।
advertisement
advertisement
অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা জানান, ছাগল পেয়ে আমাদের অনেকটাই উপকৃত হয়েছে।এখান থেকে ভালো উপার্জন আশা করছি। বাড়ির কাজের ফাঁকে সহজেই লালন-পালন করা ‌যায় ছাগলগুলিকে।এই সুবিধা পেয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছেন মহিলারা।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ছাগল পালনে উপার্জন বাড়ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
KKR vs PBKS : কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement