advertisement

Bandel Station: গিনিস বুকে ব্যান্ডেল স্টেশনের নাম! কেন? জানুন

Last Updated:

Bandel Station: এই গুরুত্বপূর্ণ জংশনটির নাম এইবার স্বর্ণাক্ষরে লেখা হতে পারে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এমনটাই মনে করছেন ব্যান্ডেল স্টেশনের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম প্রস্তুতকারক কোম্পানি। 

ব্যান্ডেল স্টেশন
ব্যান্ডেল স্টেশন
#হুগলি: টানা তিনদিনের ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। কিন্তু এই ভোগান্তির ফলেই যাত্রী পরিষেবা আরো মসৃণ ভাবে হবে বলে আগেই জানিয়েছিল রেল কর্তৃপক্ষ(railway news)। তারই সঙ্গে পূর্ব ভারতের এই গুরুত্বপূর্ণ জংশন টির নাম এইবার স্বর্ণাক্ষরে লেখা হতে পারে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness Book of World records) এমনটাই মনে করছেন ব্যান্ডেল স্টেশনের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম প্রস্তুতকারক কোম্পানি (world largest electronic interlocking)। বিশ্বের মধ্যে সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম প্রস্তুত করার জন্য গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তারা ব্যান্ডেল স্টেশনের(bandel station) নাম পাঠিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে(Indian railway)।
ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের প্রস্তুতকারক সংস্থার ডিরেক্টর জানান, বিশ্বের মধ্যে সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং চালু হয়েছে ব্যান্ডেলে। এর আগে ছিল খড়গপুর স্টেশন যেখানে ৮০০টি ট্রেন একসঙ্গে কন্ট্রোল করা যেত। এবার ব্যান্ডেলের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম একসঙ্গে ১০০২ টি ট্রেনকে একসঙ্গে পরিচালনা করতে পারবে। এত বড় ইন্টারলকিং সিস্টেম তৈরি করার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম দেওয়া হয়েছে ব্যান্ডেল স্টেশনের।
advertisement
অতীতে ব্যান্ডেল স্টেশনের ব্যবহার করা হতো ব্রিটিশ ইন্টারলকিং সিস্টেম। বর্তমানে অত্যাধুনিক জার্মান প্রযুক্তিতে তৈরি ইলেকট্রনিক ইন্টারলকিং নতুন দিশা দেখাতে চলেছে রেল পরিষেবার। নতুন ইন্টারলকিং সিস্টেমটি চালু হওয়ার সঙ্গে ব্যান্ডেল স্টেশনের বেশ কিছু পরিবর্তন ঘটেছে। ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্ম গুলির নম্বর বদলে দেওয়া হয়েছে। ১এ, ১বি, ১,২,৩,৪, ও ৫ নম্বর প্ল্যাটফর্ম- এর নম্বর পরিবর্তন করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে ১বি প্ল্যাটফর্ম হবে ১ নম্বর প্ল্যাটফর্ম। ১এ হবে ২ নম্বর প্ল্যাটফর্ম। ১নম্বর হবে ৩ নম্বর। এবং ২,৩,৪,৫ হবে যথাক্রমে ৪,৫,৬, ও ৭ নম্বর প্ল্যাটফর্ম।
advertisement
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Bandel Station: গিনিস বুকে ব্যান্ডেল স্টেশনের নাম! কেন? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement