advertisement

পেটের পুজো মেলটিং পটে !

Last Updated:

কথায় আছে পেট থেকেই রয়েছে হৃদয়ে যাওয়ার শর্টকাট রাস্তা ৷ মন ভালো তো জগৎ ভালো ৷

#কলকাতা: কথায় আছে পেট থেকেই রয়েছে হৃদয়ে যাওয়ার শর্টকাট রাস্তা ৷ মন ভালো তো জগৎ ভালো ৷ আর এই মনকে কাবু করতে পেটকে খুশি রাখতেই হবে ৷ এই পেটের ব্যাপারে আবার কলকাতা শহর, অন্য শহরকে গুণে গুণে দশ গোল দেবে ৷ থাক, এই সব গোলগাল কথা থেকে বেরিয়ে, এক গাল খাবার-দাবারের কথায় আসা যাক ৷
food 3
কলকাতার অলি-গলিতে খাওয়ারের খোঁজ ৷ আর এই খোঁজেই এখন নতুন খাবারের খবর বালিগঞ্জের মেলটিং পট ! রেস্তোরাঁর নামেতেই যেন স্বাদপূরণ ৷ আদতে মেলটিং পটে রয়েছে ওরিয়েন্টাল ও কন্টিনেন্টাল খাবারের খাজানা ৷ যার রান্নাঘরে চলে রোজই খাবার নিয়ে নতুন নতুন এক্সিপেরিমেন্ট, ফিউশন ৷ ছিমছাম পরিবেশ, খাবারের লম্মা মেন্যু ৷ আড্ডা প্রেমিক ও একাধারে খাদ্য রসিকদের কাছে এক নিমেষেই প্রিয় হয়ে উঠতে সবই ব্যবস্থা রয়েছে এই মেলটিং পটে !
advertisement
advertisement
food 1
তা কী কী রয়েছে মেলটিং পটের ঝুলিতে-
স্টাটারের রয়েছে নানারকম স্যুপ ৷ রয়েছে কোরিয়ান চিকেন স্টিক, ড্রামস অফ হেভেন, সুইট অ্যান্ড স্পাইসি ক্রিসপি চিকেন , পাটায়া ফিস, কজি ক্রিসপি ল্যাম্ব ৷ মেন কোর্সেও প্রচুর সম্ভার মেলটিং পটের রান্নাঘরে ৷ আপনার পছন্দের সস দিয়ে অর্ডার করতে পারেন স্লাইস চিকেন কিংবা স্রেডেড চিকেন বা ফিস ৷ সঙ্গে ল্যাম্ব ও চিংড়ি মাছ ৷ প্লেটে চলে আসুক কাঁকড়াও ৷ চিন-জাপানের নানা অঞ্চলের সসকে সঙ্গে নিয়ে মেলটিং পটের মেন্যুতে পেয়ে যাবেন নানা ধরণের ন্যুডলস, স্যালাড ও ফ্রায়েড রাইস ৷ সাইড ডিশেও চিকেন, ল্যাম্ব ও কাঁকড়ার নানা নতুন নতুন রেসিপি !
advertisement
একই ছাদের তলায় ইটালি থেকে চাইনিজ কিংবা ফেঞ্চ কুজেন থেকে জাপানিজ ৷ মেলটিং পট যেন স্বাদের বাজারে সব পেয়ে যাওয়ার আসর ৷
পকেট খরচ ? ৭০০ টাকায় দু’জনে হেসে খেলে স্বাদ নিতে পারেন মেলটিং পটের রসনার ৷ বাদ বাকিটা একেবারেই আপনার পছন্দ ৷
ঠিকানা? চট করে নোট করে নিন-
মেলটিং পট
advertisement
89 B, Ballygunge Place, Ballygunge, Kolkata
ফোন-033 24400088
91 9073004419
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
পেটের পুজো মেলটিং পটে !
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement