ভারতীয় ১০০ টাকার 'মূল্য' আমেরিকায় গেলে কত হবে জানেন...? চমকে দেবে আজকের 'রেট'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Rupee Vs US Dollar: পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সঙ্কটে আচমকাই হুড়মুড়িয়ে কমল টাকার দাম। আজ ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়াল জানেন? এককথায় সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে টাকার দাম।
হুড়মুড়িয়ে কমল টাকার দাম। বুধবার হোলির দিনের শুরুতে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম ৬৯ পয়সা কমে সর্বনিম্ন ৯২.১৮ টাকায় এসে দাঁড়িয়েছে, যা এই মুহূর্তের ইরান-ইজরায়েল পরিস্থিতি ও পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে ঘটেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রুপির দাম কমার প্রভাব কী হবে?শনিবার থেকে অপরিশোধিত তেলের দাম ১৩ শতাংশ বেড়েছে। তাছাড়া, দেশীয় শেয়ার বাজার থেকে অব্যাহত বিদেশী মূলধনের ব্যবহার এবং উচ্চ আমদানির কারণে বাণিজ্য ভারসাম্যের অবনতির আশঙ্কাও রুপির উপর চাপ সৃষ্টি করেছে। শেয়ার বাজারের তথ্য অনুসারে, সোমবার বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) ৩,২৯৫.৬৪ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছেন।
advertisement
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ার সঙ্কট যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে এটি মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স এবং মূলধন প্রবাহের উপর প্রভাব ফেলতে পারে। চলতি হিসাবের ঘাটতি বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, রুপির অবমূল্যায়ন এবং নিম্ন জিডিপি ইত্যাদি নতুন করে ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।






