Iran Attack Dubai: দুবাইতে এ কী ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে ইরান! ভয়াবহ দাবি করল তেহরান! মুখ খুলছে না আমেরিকা, কী এমন ঘটানোর দাবি জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Iran Attack Dubai: এবার দুবাইতে বড়সড় হামলা চালানোর দাবি করল ইরান। ওই হামলায় ১০০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি।
দুবাই: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান এবার দাবি করল, দুবাইতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর অন্তত ১০০ সদস্য নিহত হয়েছেন। ইরানের খাতাম-আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদর দফতরের মাধ্যমে জানানো হয়েছে, হামলার সময় ওই ঘাঁটিতে ১৬০ জন মার্কিন মেরিন সদস্য উপস্থিত ছিলেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।
ইরান আরও জানিয়েছে, মার্কিন ও ইজরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে ১,০৪৫ জন নিহত হয়েছেন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান বলেছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোও তাদের লক্ষ্যবস্তু হতে পারে। এদিকে রিয়াদ এ অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরে থাকা সিআইএ কার্যালয়ে ড্রোন হামলার দাবিও করেছে ইরান। তবে এই হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে জানিয়েছে আমেরিকা।
advertisement
advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা ও তার মিত্রদের ওপর ইরানের হামলার সক্ষমতা ক্রমশ কমে আসছে। তবে এই সব দাবির স্বতন্ত্র যাচাই এখনও সম্ভব হয়নি।
advertisement
ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৯ হাজার মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবারও ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বোমা বর্ষণ করেছে আমেরিকা ও ইজরায়েল। যুদ্ধের চতুর্থ দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনার সময় এখন পার হয়ে গেছে, এখন অনেক দেরি হয়ে গেছে। চার দিনের এই সংঘাতের ফলে ইতোমধ্যে কয়েকশো ইরানি নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ১৬৫ জন শিশু ও স্কুলকর্মী রয়েছেন। এ ছাড়া এই যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনাও নিহত হয়েছেন।
advertisement
পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা এবং মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে তেহরান-সমর্থিত হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর ইজরায়েল লেবাননের আরও ভেতরে সেনা পাঠিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 05, 2026 2:23 PM IST









