Doomsday Missile: ভয়ঙ্কর দিকে যাচ্ছে যুদ্ধ! হিরোশিমার বোমার চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী ডুমসডে মিসাইল টেস্ট করে ফেলল আমেরিকা! পরমাণু যুদ্ধ এবার লাগছেই?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Doomsday Missile: এমন এক অস্ত্র পরীক্ষা করল আমেরিকা, বিশ্বের আকাশে দেখা দিল পরমাণু যুদ্ধের ভ্রুকুটি। কী এমন পরীক্ষা করল আমেরিকা?
তেহরান: ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের প্রবল সংঘাতের আবহে এক চরম ধ্বংসাত্মক পদক্ষেপের মহড়া দিল আমেরিকা। হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘মিনিটম্যান ৩’ (Minuteman III) ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (ICBM)-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল আমেরিকা।
advertisement
ধ্বংস ক্ষমতার কারণে এই মিসাইলটি বিশ্বজুড়ে ‘ডুমসডে মিসাইল’ (Doomsday Missile) বা ‘প্রলয়ঙ্কারী ক্ষেপণাস্ত্র’ নামে পরিচিত। মার্কিন মহাকাশ বাহিনী গ্লোবাল স্ট্রাইক কমান্ড সূত্রে খবর, মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ সেনা ঘাঁটতে অন্তর্দেশীয় ব্যালেস্টিক মিসাইল মিনিটম্যান-৩ পরীক্ষা করা হয়েছে।
advertisement
আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন সেনার সংশ্লিষ্ট দফতর জানিয়েছে, রুটিন পরীক্ষা হয়েছে অন্তর্দেশীয় মিসাইলের। এর সঙ্গে ইরান যুদ্ধের কোনও সম্পর্ক নেই। কিন্তু তাতে জল্পনা থামছে না। তবে, মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, হাজার মাইল দূরের মার্শাল দ্বীপপুঞ্জের নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত করেছে শাক্তিশালী ক্ষেপণাস্ত্র। উল্লেখ্য, মিনিটম্যান-৩-এর পাল্লা প্রায় ৬০০০ মাইল। গতিবেগ ঘণ্টায় ১৫,০০০ মাইলের বেশি।
advertisement
মার্কিন স্পেস ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে এই অস্ত্রহীন ‘মিনিটম্যান ৩’ আইসিবিএম-টি উৎক্ষেপণ করা হয়। এতে দুটি পরীক্ষামূলক রি-এন্ট্রি ভেহিকেল যুক্ত ছিল। ক্যালিফোর্নিয়া থেকে রওনা হয়ে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পশ্চিম-মধ্য প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জের কাছে তার নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানে এই মিসাইলটি।
advertisement
advertisement
advertisement
যুদ্ধের ষষ্ঠ দিনে ইজরায়েলের দিকে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। এর ফলে লক্ষ লক্ষ মানুষ বোমা হামলা থেকে বাঁচতে শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং ইজরায়েলের প্রধান শহরগুলোতে বেজে উঠেছে এয়ার রেইড সাইরেন। ইরানের ওপর আমেরিকার বিমান হামলা বন্ধ করার জন্য মার্কিন সেনেটে একটি প্রস্তাব আনা হয়েছিল। রিপাবলিকান আইনপ্রণেতারা সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। ৫৩-৪৭ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এর ফলে মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা অটুট রইল।









