advertisement

Bihar News: বিহারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিচ্ছেন নীতীশ কুমার? তাহলে উত্তরসূরি কে? বিজেপির ঝুলিতে মুখ্যমন্ত্রিত্ব!

Last Updated: Mar 05, 2026, 14:23 IST

নীতীশ কুমার রাজ্যসভার সাংসদ হওয়ার অর্থ, বিহারের দশবারের মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকার যে নজির তিনি তৈরি করেছিলেন তাতে আপাতত ছেদ পড়তে চলেছে৷ বিহারের ক্ষমতার ভরকেন্দ্রও একই সঙ্গে জেডিইউ-এর হাত থেকে বিজেপি-র হাতে যেতে চলেছে৷ কারণ এবার বিহারের মুখ্যমন্ত্রীর পদটি জেডিইউ-এর হাত থেকে বিজেপি-র হাতে যাচ্ছে৷ এতদিন বিহারে এনডিএ জোটে বড় দাদার ভূমিকা ছিল জেডিইউ-এর৷ গত বছর বিহারের বিধানসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে জেডিইউ-কে টেক্কা দিয়েও মুখ্যমন্ত্রীর পদটি নীতীশকেই ছেড়েছিল বিজেপি৷ কিন্তু তিন মাসের মধ্যেই আবারও বড়সড় পট পরিবর্তনের মুখে বিহারের রাজনীতি৷ এবার বিহারে এনডিএ জোটে বিজেপি-র ছায়া হয়েই থাকতে হবে জেডিইউ-কে৷ গত প্রায় দু দশক ধরে বিহারের রাজনীতির ভরকেন্দ্র ছিলেন নীতিশ কুমার৷ তাঁকে ঘিরেই ক্ষমতায় আসার সমীকরণ তৈরি করার চেষ্টা করত অন্যান্য রাজনৈতিক দলগুলি৷ জয়প্রকাশ নারায়ণের শুরু করা সামাজিক আন্দোলন থেকে রাজনৈতিক উত্থান নীতীশের৷ সেই সূত্র ধরেই অযাদব ওবিসি এবং কুড়মি-কোয়েরি ভোটারদের একজোট করেন তিনি৷

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/দেশ/
Bihar News: বিহারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিচ্ছেন নীতীশ কুমার? তাহলে উত্তরসূরি কে? বিজেপির ঝুলিতে মুখ্যমন্ত্রিত্ব!
advertisement
advertisement