advertisement

Zero Movie Review: নামের মতোই ছবি, বাদশা গেলেন মহাকাশে ! তবে ‘মঙ্গল’ আর হল কই ?

Last Updated:
#কলকাতা: ছবির ক্লাইম্যাক্সে শাহরুখ রকেট চড়ে পাড়ি দেবেন মঙ্গলে ! তাও আবার এক শিম্পাঞ্জিকে হারিয়ে ? আর পৃথিবীতে পড়ে থাকবে অনুষ্কা, ক্যাটরিনা ! ভাবছেন, এ আবার কেমন গপ্পো ? এত সব কারসাজি দেখিয়ে এটাই আসলে শাহরুখের ‘জিরো’? আজ্ঞে হ্যাঁ, বছর শেষের বিগবাজেটের, হাই ভোল্টেজ ছবির মূল উপপাদ্য বিষয়ই হল, ‘বামন’ সেজে শাহরুখের আসল ভালোবাসা খোঁজা আর মঙ্গল অভিযান ! আর এই সবই দেখতে হবে আপনাকে গোটা ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে !

জিরো

1.5/5
undefined undefined 21.12.2018|হিন্দিNaN hrs NaN mins|ড্রামা
Starring:শাহরুখ খান, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফDirector:আনন্দ এল রাইMusic:অজয়-অতুল
Watch Trailer
২০১৭-এর শেষ থেকেই পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবি নিয়ে উত্তেজনা দানা বেঁধেছিল ৷ ফার্স্টলুক সামনে আসার পর থেকেই নজর কেড়েছিল শাহরুখ, অনুষ্কা ও ক্যাটরিনার লুক ৷ কিন্তু বছর শেষে সেই ‘জিরো’ই যে নামের স্বার্থকতা পূরণ করবে, তা হয়তো ভাবতেই পারেননি অনেকে ৷ কিন্তু ঘটল তাই-ই ! শাহরুখ, অনুষ্কা ও ক্যাটরিনার মতো ভারি ভারি স্টারেরা থাকতেও তরী ডুবল মহাকাশেই !
advertisement
একটু গল্পটা বরং টাচ করা যাক, শাহরুখ অপমানের বদলা নিতে গিয়ে অনুষ্কার প্রেমে পড়লেন, তবে প্রেম বুঝলেন না ! অন্যদিকে, সেরিব্রল পলসিতে আক্রান্ত অনুষ্কা কিন্তু প্রেমে হাবুডুবু ! কিন্তু ভালোবাসার জের নিয়ে বিয়ে হওয়ার সময়ই গণ্ডগোল! ছাদনাতলা থেকে পালিয়ে গেল ‘বামন’ শাহরুখ ? তারপর... ঘটনাচক্রে স্বপ্নে দেখা হিরোইন ববিতা কাপুর ওরফে ক্যাটরিনার লাইফে ঝাঁপ ! কিন্তু সেখানেও জল গলল না, তবে উল্টে শাহরুখ টের পেলেন ‘আসল’ ভালোবাসা কারে কয় ! মানে ওই অনুষ্কা৷ তারপর আসল প্রেমের কাছে ছুট্টে মার্কিনযুক্তরাষ্ট্রে ! এরপরই গল্পের ‘শাহরুখ’ উড়লেন আকাশে !
advertisement
advertisement
আনন্দ এল রাই চেষ্টা করেছিলেন নতুন কোনও গল্প বলার ৷ কিন্তু চিত্রনাট্যকর হিমাংশু শর্মা সেই সুযোগটাই দিলেন না ! বরং, ঘুরিয়ে পেঁচিয়ে পুরনো ভালোবাসার গল্পই বলে গেলেন ! তাও আবার ‘মঙ্গল’ গ্রহকে স্বাক্ষী রেখে৷
এই ছবির সবচেয়ে ভালো দিকই হল দুর্দান্ত গ্রাফিক্স ৷ যা কিনা এক সময় আপনাকে বিশ্বাস করাবে, শাহরুখের উচ্চতা এতটাই! আর এরপরেই নাম নিতে হয় অনুষ্কা শর্মার ৷ শাহরুখকে পাশ কাটিয়ে একাই অভিনয় করে গিয়েছেন ৷ নাম নিতে হয় ক্যাটরিনারও, যা কিনা একেবারেই সারপ্রাইজ প্যাকেজ ! অবাক লাগে তাঁর পারফরম্যান্স দেখে ৷ শাহরুখ, শাহরুখেরই মতো ৷ তবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে, অভিনয়টাকে গোল্লায় দিয়েছিলেন শাহরুখ !
advertisement
বহুদিন শাহরুখের কপালে হিট নেই ৷ বহুদিন বক্স অফিসে ঝড় তোলেননি বাদশা ৷ তবে ‘জিরো’ ছবি দিয়ে যদি শাহরুখ এই ঝড়ের আশা করেন, তাহলে সেই আশায় আপাতত জল ! কারণ, ‘জিরো’তে এমন কিছু নেই, যা কিনা সুপার-ডুপার হিটের ট্যাগ লাগাতে পারে ৷ এই ছবি দেখে শুধু মনে থাকবে, অজয়-অতুলের সুর ! আর বাদ বাকিটা আপনি ভুলতেই চাইবেন !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zero Movie Review: নামের মতোই ছবি, বাদশা গেলেন মহাকাশে ! তবে ‘মঙ্গল’ আর হল কই ?
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement