advertisement

আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয় তুনিশাকে? গ্রেফতার প্রেমিক সিজান খান

Last Updated:

জানা গিয়েছে, সিজানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তুনিশা। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের কারণেই নাকি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন অল্পবয়সি এই অভিনেত্রী।

#মুম্বই: ধারাবাহিকের সেটে মৃত্যু ছোট পর্দার অভিনেত্রী তুনিশা শর্মার। শনিবার মেক আপ রুম থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তুনিশা। কিন্তু কী কারণে এই চরম সিদ্ধান্ত? তার উত্তর খুঁজতে গিয়েই নাম উঠে এসেছে এক ব্যক্তির। তুনিশার সহ-অভিনেতা সিজান মহম্মদ খানকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ দায়ের হয় সিজানের বিরুদ্ধে। জানা গিয়েছে, সিজানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তুনিশা। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের কারণেই নাকি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন অল্পবয়সি এই অভিনেত্রী। রবিবার ভাসাই কোর্টে তোলা হবে সিজানকে।
advertisement
ধারাবাহিক এবং বড় পর্দায়, দুই মাধ্যমেই কাজ করেছেন তুনিশা। 'ফিতুর', 'বার বার দেখো', 'কহানি ২'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান -এ কাবুল’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল তাঁকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয় তুনিশাকে? গ্রেফতার প্রেমিক সিজান খান
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement