advertisement

Rahul Arunaday Banerjee: ‘জাস্টিস ফর রাহুল’, এবার গর্জে উঠল টলিপাড়া, অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে পথে নামার ডাক সেলেবদের

Last Updated:

Rahul Arunaday Banerjee: এবার টলিউডে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। সূত্রের খবর, সেলেবপাড়ার সিংহভাগ তারকারা এই মিছিলে যোগ দেবেন। ইতিমধ্যেই পরিচালক, শিল্পীরা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন সকলকে।

কিন্তু, শ্মশানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ক্রমেই যা উত্তপ্ত হয়ে ওঠে। আর এই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রাহুলের ঘনিষ্ঠরা।
কিন্তু, শ্মশানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ক্রমেই যা উত্তপ্ত হয়ে ওঠে। আর এই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রাহুলের ঘনিষ্ঠরা।
কলকাতা: টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রুপোলি জগতে বিদ্রোহের আগুন। আউটডোরে শ্যুটিংয়ে একজন অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? দিন চারেক ধরেই এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া।
এবার টলিউডে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। সূত্রের খবর, আগামী ৪ তারিখ, শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে সেলেবপাড়ার সিংহভাগ তারকারা এই মিছিলে যোগ দেবেন। ইতিমধ্যেই পরিচালক, শিল্পীরা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন সকলকে।
advertisement
advertisement
আরও পড়ুন-‘বাবিন কোথায়? খাওয়া-ঘুম বন্ধ, শুইয়ে রাখা যাচ্ছে না বিছানায়!’ রাহুলকে খুঁজে চলেছেন অভিনেতার মা
জানা গিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকে এই মিছিলে হাঁটতে পারেন।
আরও পড়ুন-ফের দাম বাড়ল গ্যাসের, ১ এপ্রিল থেকে ২১৮ টাকা বেড়ে গেল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । আপাতত সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হচ্ছে কাঁথি মহকুমা হাসপাতালে। মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।
advertisement
পরিবারের ইচ্ছে অনুযায়ী, কোনও স্টুডিও বা নন্দন চত্বরে রাহুলের দেহ রাখা হয়নি। সাদা কুর্তিতে পাথর হয়ে যাওয়া প্রিয়াঙ্কা সরকার আর ১১ বছরের সন্তান সহজ-এর উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগতভাবে শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ টলিউডের বহু নক্ষত্র। সিপিম নেত্রী দীপ্সিতা ধর-এর নেতৃত্বে বামপন্থী সমর্থকদের কণ্ঠে শোনা যায় ‘ইন্টারন্যাশনাল’ গান।
advertisement
উল্লেখ্য, গোটা ইউনিট তালসারি থেকে ফিরে এসেছে। কিন্তু মঙ্গলবারও শ্যুটিং শুরু হয়নি, ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের। টালিগঞ্জের মুভিটন স্টুডিও তে গিয়ে দেখা গেল খাঁ খাঁ করছে স্টুডিও। কোনও কলাকুশলী ও অভিনেতারা আসেননি। রাহুলকে ছাড়া ধারাবাহিকের ভবিষ্যৎ কি হতে চলেছে সে বিষয়ে কেউ নিশ্চিত নন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunaday Banerjee: ‘জাস্টিস ফর রাহুল’, এবার গর্জে উঠল টলিপাড়া, অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে পথে নামার ডাক সেলেবদের
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement