advertisement

Tonni Roy Viral Video:পরনে সাদা মিনি স্কার্ট, মাথা ঝুঁকিয়ে নিচু হয়ে যা করলেন তোর্সা ওরফে তন্বী রায়, ভিডিও ভাইরাল

Last Updated:

তন্বী রায়ের এই ভিডিও ভাইরাল হল নিমেষে৷

#কলকাতা: পরনে ছোট্ট সাদা মিনি স্কার্ট৷ সঙ্গে মেরুন টি-শার্ট৷ মিঠাই ধারাবাহিকের তোর্সা ওরফে তন্বী রায় লাহা (Tonni Roy) ধীরে ধীরে ঝুঁকলেন নিচের দিকে৷ একেবারে মাটিতে ঠেকিয়ে দিলেন মাথা৷ এই দেখেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ৷ অনেকে বাহবা দিলেন৷ অনেকে আবার অবাক হয়েই ভিডিওটা দেখলেন৷ তন্বী রায়ের হাতে নতুন ফোন, আর সেই ফোন হাতে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি ঘটালেন এই কাণ্ড৷ এতেই প্রচুর ভিউ পেলেন তিনি এবং তোর্সা ওরফে তন্বীর ভিডিও ভাইরাল হল (Viral video)৷
মিঠাই (Mithai Serial) ধারাবাহিকে তোর্সা হল ভিলেন! মিঠাই আর সিদ্ধার্থের মাঝে রয়েছে সে৷ ক্রমাগত মিঠাই-সিদ্ধার্থের বিয়ে ভাঙা, ডিভোর্সের পিছনে মদত জুগিয়ে চলেছে৷ তবে শেষ পর্যন্ত তা কাজে আসেনি৷ আপাতত নিজের জালে নিজেই ধরা পড়ে গিয়েছে তোর্সা৷ সিদ্ধার্থের চোখে খুবই খারাপ হয়েছে সে৷ এমনকি মোদক পরিবারের সকলের সামনেও তার মতলব ফাঁস হয়ে গিয়েছে৷ এখন কোন দিকে এগোবে তোর্সার চাল, সেদিকে নজর থাকবে দর্শকদের৷ অন্যদিকে মিঠায়ের সঙ্গে বিয়ের আর সংসার করার চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছে সিদ্ধার্থ৷ এখন মিঠাই-সিদ্ধার্থের ফুলসজ্জার অপেক্ষায় দর্শক৷
advertisement
advertisement
advertisement
তোর্সা ওরফে তন্বী রায় খুবই ফিটনেস সচেতন৷ নিয়মিত এক্সারসাইজ করেন তিনি৷ শরীরে নেই মেদ৷ একেবারে ছিপছিপে গড়ন৷ কতটা ফিট তিনি তা বোঝা গেল তাঁর নতুন ভিডিওতে৷ হাতে তাঁর নতুন ফোন৷ আর সেই ফোনেই শ্যুট করে ফেললেন ভিডিওটা৷ ধীরে ধীরে হাঁটু মুড়ে তিনি করলেন স্কোয়াট৷ আর এমন স্কোয়াট যে তিনি হাঁটু মুড়েই হাত ও মাথা দিয়ে ছুঁয়ে ফেললেন মাটি! বাপ রে বাপ! দেখেই যেন ঘাম ঝড়ার জোগাড়৷ ধন্যি মেয়ে! তবে অভিনেত্রী দেখে এমন স্কোয়াট করার চেষ্টা করবেন না৷ কারণ নিয়মিত চর্চা না থাকলে এমন এক্সারসাইজ করা খুবই মুশকিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tonni Roy Viral Video:পরনে সাদা মিনি স্কার্ট, মাথা ঝুঁকিয়ে নিচু হয়ে যা করলেন তোর্সা ওরফে তন্বী রায়, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement