হিন্দি গানে 'মেয়ের' সঙ্গে নেচে মাত করলেন অপরাজিতা আঢ্য, তুমুল গতিতে ভিডিও ভাইরাল!
Last Updated:
একটি হিন্দি গানের সঙ্গে দারুণ তালে তাল মিলিয়েছেন তিনি৷
#কলকাতা: কালো লং ড্রেসে দারুণ নাচলেন অপরাজিতা আঢ্য৷ সঙ্গে ছিলেন তার 'মেয়ে'৷ হিন্দি গানে মা-'মেয়ে'র সেই নাচ দেখতেই এখন উৎসাহ দর্শকদের! প্রিয় অপাদি যে নাচেনও বেশ, সেটা দেখতেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল৷
অপরাজিতা আঢ্যের অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে বলার কিছু নেই৷ যথেষ্টই জনপ্রিয় এই অভিনেত্রী৷ হালে বেশ কিছু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে৷ একেবারে গার্ল নেক্সট ডোর ইমেজ রয়েছে তার৷ তার প্রাণ খোলা হাসিতে মন ভোলে সব দর্শকদের৷ শুধু বাংলা ছবি নয়, বলিউডেও পা রেখেছেন সকলের প্রিয় অপাদি৷ তবে অপরাজিতা যে নাচে বেশ পটু, সেটা কি জানা ছিল? অনেকেই হয়ত তার এই গুণের কথা জানতেন না৷ সদ্য নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী৷ সেখানে মন খুলে নেচেছেন অপা৷
advertisement
একটি হিন্দি গানের সঙ্গে দারুণ তালে তাল মিলিয়েছেন তিনি৷ কালো ড্রেসে তুলেছেন শরীরে হিল্লোল! তাকে যোগ্যসঙ্গত দিয়েছেন তার অনস্ক্রিন মেয়ে প্রিয়াঙ্কা ভট্টাচার্য৷ জনপ্রিয় ধারাবাহিক মা-তে অভিনয় করেছিলেন দু’জনে৷ ডান্স স্টেপ মিলিয়ে দু’জনেই নেচেছেন মস্তিতে৷ ব্যাস, ভাইরাল সেই ভিডিও৷ দেখুন...
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 26, 2019 11:41 AM IST










