advertisement

মিমি’র নির্মেদ শরীর নাকি ফোটোশপের কারসাজি! ব্যঙ্গ অঙ্ক‌ুশের

Last Updated:
#কলকাতা: কখনও সে ক্রিসক্রসের ইরা। কখনও সে ভিলেনের রিয়া। তো আবার টোটাল দাদাগিরির জোনাকিও। কথা হচ্ছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে। বছরে তিনটি ছবি দর্শককে উপহার দিয়ে এখন তিনি ছুটি কাটাচ্ছেন। আর নতুন বছরের শুরুতেই বিকিনি পরা ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন অভিনেত্রী।
নতুন বছর সেলিব্রেট করতে কলকাতার বাইরে পাড়ি দিয়েছেন মিমি। সেখান থেকে একাধিক ছবি শেয়ার করেছেনও। যার মধ্যে চর্চায় এসেছে মিমির বিকিনি পরা ছবিটি। ছবিটি শেয়ার করার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। তবে ছবিটি প্রকাশের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ মিমিকে সানি লিওনের সঙ্গে তুলনা করছেন। মিমির অন্ধ ভক্তদের কেউ আবার লিখেছেন, মিমি ছুটি কাটাতে গিয়েছেন। সেখানে এমনটা করতেই পারেন। এটি নিয়ে বিতর্কের কী আছে?
advertisement
এর মধ্যেই আজ মঙ্গলবার একটি বোল্ড ছবি পোস্ট করেছেন মিমি ৷ যেখানে নায়িকার নির্মেদ শরীরের ছবি ধরা পড়েছে ৷ সঙ্গে দেখা যাচ্ছে তাঁর পেটে এসেছে অ্যাবসও ৷
advertisement

Last few days for jacket fashion

A post shared by Mimi (@mimichakraborty) on

advertisement
তবে এ নিয়ে কটাক্ষ করেছেন টলিউড নায়ক অঙ্কুশ ৷ যাঁর সঙ্গে মিমি বেশ অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন ৷ তবে একে কটাক্ষ না বলে, খুনসুটি বলা ভাল ৷ আসলে নায়িকার পেটে অ্যাবস এসেছে ৷ যা দেখে অঙ্কুশ প্রশ্ন তুলেছেন ৷ ইনস্টাগ্রামে নায়িকার সেই ছবির নীচে তিনি কমেন্ট করেন, ‘‘পাগলা অ্যাপসটার নাম বল প্লিজ’’৷ তাঁর এই প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে কটাক্ষ ৷ কেননা অনেকেই বলছেন, অঙ্কুশ নাকি বলতে চেয়েছেন যে, মিমির সেই অ্যাবস নাকি কোনও ফটো এডিটিং অ্যাপসের কারসাজি ৷ তবে থেমে থাকার পাত্রী নন মিমিও ৷ তিনিও পাল্টা লেখেন, ‘‘যেখান থেকে তুমি তোমার অ্যাবসগুলো পেয়েছিলে ৷ মনে পড়ে?’’ তাঁদের দু’জনের মজার বাক্যালাপে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা ৷ তাঁরাও বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেছেন ৷
advertisement
মিমি1
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মিমি’র নির্মেদ শরীর নাকি ফোটোশপের কারসাজি! ব্যঙ্গ অঙ্ক‌ুশের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement