আশা ভোঁসলের সোনালি দিনের গান খালি গলায় গেয়ে ফেসবুক কাঁপিয়েছেন শিল্পী, নেই একটুও যান্ত্রিক সহায়তা
Last Updated:
মাধবী মুখোপাধ্যায় অভিনয় করেছেন গানটিতে
#কলকাতা: চারিদিকে যখন হিন্দি গানে অনেকেই নেট দুনিয়ায় ঝড় তুলছেন ঠিক তখনই বাংলা গানে নেট দুনিয়ায় ঝড় তুললেন এক বাঙালি ৷ তিনি ফেসবুকের এক পরিচিত মুখ ৷ একই সঙ্গে বেশ সক্রিয়ও বটে ৷ এই বাংলা মিউজিক ছাড়াই আশা ভোঁসলের দুর্দান্ত গানে কাঁপিয়েছেন ৷
কালজয়ী একটি গানে সুরের তুফান তুলেছেন তিনি ৷ জীবন রহস্য ছবির একটি মন মাতানো গানে তুলেছেন তুফান ৷ গানটি হল ও পাখি উড়ে আয় উড়ে আয় দূরে সরে যা ৷ গানটিতে মাধবী মুখোপাধ্যায় অভিনয় করেছেন ৷ গানটিতে দেখা গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা কমল মিত্রকেও ৷
advertisement
দশকের পর দশক কাঁপানো গানিটি সবার মুখে মুখে সেই গানেই পুজোর আগে ফেসবুকে ঝড় তুললেন অর্পিতা দে ৷ অনবদ্য গায়কির জন্যই এই ভিডিওটির সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে ভিউ ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 20, 2019 7:27 AM IST










