advertisement

Tollywood: দু’জনের প্রোফাইলেই সমুদ্র ও ‘সে’! রহস্য ঘনীভূত তথাগত-বিবৃতির পোস্টে

Last Updated:

Tollywood: তাহলে কি সৈকতের বালুকাবেলায় একে অন্যের পাশে তাঁরাই আছেন? জল্পনা নতুন করে উস্কে দিয়েছে তাঁদের পোস্ট৷

তথাগত  মুখোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায়
তথাগত মুখোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায়
কলকাতা: সামাজিক মাধ্যমে দু’জনের প্রোফাইলেই সমুদ্র৷ দু’জনের প্রোফাইলেই বিশেষ জনের উপস্থিতি স্পষ্ট৷ কিন্তু সেই বিশেষ জনের পরিচয় প্রকাশ করেননি তথাগত  মুখোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায় দু’জনেই৷ তাহলে কি সৈকতের বালুকাবেলায় একে অন্যের পাশে তাঁরাই আছেন? জল্পনা নতুন করে উস্কে দিয়েছে তাঁদের পোস্ট৷
তথাগতর ফেসবুকে সাদাকালো সমুদ্রতটে এক নারী৷ তাঁর মুখ কোথাও দেখা যাচ্ছে না৷ কোনও ছবিতে নোঙর করা নৌকোর পাশে দাঁড়িয়ে তিনি ঊর্ধ্বমুখী৷ সেখানে তাঁর চুল বাঁধা চু়ড়ো খোঁপায়৷ কার্যত এই ছবিরই রঙিন সংস্করণ দেখা গিয়েছে বিবৃতির প্রোফাইলেও৷ তথাগতর পোস্ট করা বাকি তিন ছবিতে এক নারী হেঁটে চলেছে সমুদ্রের দিকে৷ নোনা হাওয়ায় উড়ছে তাঁর ছোট সাদা পোশাক ও লম্বা কালো চুল৷ ছবির ক্যাপশনে তথাগত লিখেছেন, ‘‘জলপরী ওড়ে কিছু ম্যাজিক প্রহরে’’৷ সঙ্গে ভটভটি-র হ্যাশট্যাগ৷
advertisement
advertisement
প্রসঙ্গত তথাগতর ‘ভটভটি’ ছবি করতে গিয়েই নাকি তথাগত-বিবৃতির ঘনিষ্ঠতা৷ টলিপাড়ায় গুঞ্জন বিবৃতি যতই তথাগতর ‘জলপরী’ হয়ে উঠেছেন, তত দূরত্ব বেড়েছে তথাগত-দেবলীনা দূরত্ব৷ অবশ্য তাঁদের তিন দনের কেউই এসব কথা স্বীকার করেননি৷
advertisement
আরও পড়ুন : অভিষেকের জন্মদিনে তাঁকে যত্নবান স্বামী ও সন্তানের বাবা হয়েই থাকতে বললেন স্ত্রী
বিবৃতির শেয়ার করা রিল ভিডিওতে দেখা যাচ্ছে, বালুকাবেলায় হেঁটে যাচ্ছেন এক জোড়া নারী ও পুরুষ৷ তাঁদের শুধু অনাবৃত পা দেখা যাচ্ছে৷ আর একটি ছবিতে ভিজে বালি মেখে পড়ে আছে নারী ও পুরুষদের একজোড়া করে চটি৷ অন্য একটি ছবিতে একে অন্যকে স্পর্শ করে আছে নারী ও পুরুষের দু’টি পায়ের ভিজে পাতা৷
advertisement
advertisement
পুরী ও গোপালপুরের সৈকতে কার সঙ্গে জলপরী হয়ে উঠলেন বিবৃতি? তথাগতর মনের জলপরীই বা কে? উত্তর এখনও সমুদ্রের মতোই রহস্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: দু’জনের প্রোফাইলেই সমুদ্র ও ‘সে’! রহস্য ঘনীভূত তথাগত-বিবৃতির পোস্টে
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement