advertisement

Rafiath Rashid Mithila-Srijit Mukherji: অন্য সম্পর্কে সৃজিত? মিথিলার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে জেরবার! অবশেষে মুখ খুললেন পরিচালক

Last Updated:

Rafiath Rashid Mithila-Srijit Mukherji: ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সুদীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন মিথিলা। তার পর ২০১৯ সালে বিয়ে করেছিলেন সৃজিত ও মিথিলা।

রফিয়াত রশিদ মিথিলা এবং সৃজিত মুখোপাধ্যায়
রফিয়াত রশিদ মিথিলা এবং সৃজিত মুখোপাধ্যায়
কলকাতা: একবার নয়, বারবার৷ এই একই গুঞ্জনে বিধ্বস্ত হয়েছেন টলিউডের তারকা দম্পতি। ফের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন সৃজিত মুখোপাধ্যায় এবং মিথিলা রফিয়াত রশিদ মিথিলার নাকি ঘর ভাঙছে। শোনা গিয়েছে, অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পরিচালক। আর সেই কারণেই নাকি তাঁর থেকে ডিভোর্স চাইছেন মিথিলা। শুধু তা-ই নয়, কয়েক মাসের মধ্যে মেয়ে আয়রাকে নিয়ে ফের বাংলাদেশে ফিরে যাবেন। কলকাতাকে বিদায় জানাবেন নাকি মিথিলা।
দুই বাংলা জুড়ে কানাঘুষো চলছে পরিচালক ও অভিনেত্রীর দাম্পত্য নিয়ে। নিউজ18 বাংলা যোগাযোগ করল সৃজিতের সঙ্গে। এই গুঞ্জন নিয়ে প্রশ্ন করাতে পরিচালক সরাসরি বললেন, ‘‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনও ভিত্তি নেই। মধ্যপ্রদেশে শ্যুটিংয়ে ব্যস্ত আমি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।’’
advertisement
advertisement
অন্যদিকে বাংলাদেশের এক সংবাদমাধ্যম মিথিলাকে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রশ্ন করাতে তিনিও তাঁর স্বামীর সুরেই সুর মিলিয়েছেন। বাংলাদেশি অভিনেত্রী জানিয়েছেন, সৃজিত কাজের সূত্রে বাইরে থাকেন, তিনিও নতুন ছবি নিয়ে ব্যস্ত। তাই তাঁদের একসঙ্গে দেখা যায় না খুব বেশি। আর সেই ফাঁকে তাঁদের নিয়ে এসব রটে। তিনিও এই গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ তকমা দিয়েছেন।
advertisement
২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সুদীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন মিথিলা। তার পর ২০১৯ সালে বিয়ে করেছিলেন সৃজিত ও মিথিলা। আগের পক্ষের স্বামী তাহসানের সঙ্গে মিথিলার এক কন্যা আয়রা। কলকাতায় এসে নতুন ভাবে সংসার পাতেন মিথিলা। আয়রাকে নিজের মেয়ের মতোই ভালবাসেন সৃজিত।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rafiath Rashid Mithila-Srijit Mukherji: অন্য সম্পর্কে সৃজিত? মিথিলার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে জেরবার! অবশেষে মুখ খুললেন পরিচালক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement