advertisement

Sonam Kapoor Baby Shower : মাসি কবিতার বাংলোয় রবিবার সোনমের জমকালো সাধভক্ষণ? বলিউডের কোন তারকারা আমন্ত্রিত অনুষ্ঠানে?

Last Updated:

Sonam Kapoor Baby Shower : শোনা যাচ্ছে আহুজা দম্পতি ইতিমধ্যেই তারকাখচিত নিমন্ত্রিত-তালিকা তৈরি করেছেন

এ বছর মার্চ মাসে সোনম তাঁর সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা করেন
এ বছর মার্চ মাসে সোনম তাঁর সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা করেন
মুম্বই : নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছেন সোনম কপূর ও আনন্দ আহুজা ৷ শোনা যাচ্ছে, এই রবিবার সোনমের জমকালো সাধভক্ষণ অনুষ্ঠান হবে৷ সেরকমই পরিকল্পনা করেছেন সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজা৷ ১৭ জুলাইয়ের সেই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন বলিউডের বেশ কয়েক জন তারকা ৷
শোনা যাচ্ছে আহুজা দম্পতি ইতিমধ্যেই তারকাখচিত নিমন্ত্রিত-তালিকা তৈরি করেছেন৷ দীপিকা পাড়ুকোন. আলিয়া ভাট-সহ বহু তারকা থাকছেন নিমন্ত্রিতের তালিকায় ৷ পাশাপাশি থাকছেন করিনা কপূর খান, করিশ্মা কপূর, রানি মুখোপাধ্যায়, স্বরা ভাস্কর, অমৃতা অরোরা, মালাইকা অরোরা, মাসাবা গুপ্তা৷ সোনমের আত্মীয় পরিজনদের মধ্যে অনুষ্ঠানে থাকার কথা জাহ্নবী কপূর, খুশি কপূর, শানায় কপূর, অংশুলা কপূর, অর্জুন কপূর এবং মোহিত মারওয়াহ ৷ অন্দরমহলের খবর, বান্দ্রায় সোনমের মাসি কবিতার বাংলোয় হবে সাধভক্ষণের আয়োজন ৷
advertisement
সম্প্রতি অনিল কপূর জানিয়েছেন প্রথম বার দাদু হওয়ার মুখে তাঁর কী অনুভূতি ৷ বলেছেন, ‘‘ জীবনের প্রতি পর্ব আমি উপভেোগ করেছি৷ এবং সব সময় আমি সামনে এগিয়ে গিয়েছি ৷’’ চিরতরুণ ‘মিস্টার ইন্ডিয়া’ বলেন, সকলে তাঁকে বিয়ের আগে সতর্ক করেছিলেন ৷ বলেছিলেন তিনি অনেক অল্প বয়সে বিয়ে করতে চলেছেন৷ এমনকি, সন্তানের বাবা হওয়ার সময়ও তাঁকে শুনতে হয়েছে তিনি সাত তাড়াতাড়ি বাবা হচ্ছেন ! কিন্তু তিনি নিজের সিদ্ধানতে অটল ছিলেন ৷ দাবি অভিনেতার ৷ সন্তানরা এখন তাঁর বন্ধু, অভিমত সুপারহিট নায়কের ৷ সিনেমার কেরিয়ার তাঁর জীবনের অংশ, কিন্তু সম্পূর্ণ জীবন নয়৷ বলেছেন অনিল ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  প্রায়ই এই ওষুধগুলো খান মুঠো মুঠো? তাহলে আপনার যৌনজীবনের দফারফা
এ বার দাদু হতে চলেছেন অনিল কপূর ৷ এ বছর মার্চ মাসে সোনম তাঁর সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা করেন ৷ স্বামী আনন্দ আহুজার সঙ্গে আদুরে পোস্টে সোনম শেয়ার করেছিলেন সুখবর ৷ সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘‘চার হাত৷ তোমাকে সেরাটুকু উজাড় করে দিয়ে ভালবাসা জন্য ৷ দু’টি হৃদয় ৷ তোমার সঙ্গে স্পন্দিত হবে প্রতি মুহূর্তে ৷ একই পরিবার ৷ যাঁরা সব সময় তোমাকে ভালবাসবে ও পাশে দাঁড়াবে ৷ তোমাকে স্বাগত জানানোর জন্য আমাদের আর তর সইছে না৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonam Kapoor Baby Shower : মাসি কবিতার বাংলোয় রবিবার সোনমের জমকালো সাধভক্ষণ? বলিউডের কোন তারকারা আমন্ত্রিত অনুষ্ঠানে?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement