advertisement

Shiboprosad Mukherjee : 'বহুরূপী'র শ্যুটিয়ের মাঝেই বিপত্তি, হাসপাতালে ভর্তি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়! কী হল তাঁর?

Last Updated:

'বহুরূপী' ছবির সেটে ঘটল বড় বিপত্তি, গুরুতর চোট পেয়ে আহত পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির শ্যুটিং চলাকালীন কোমরে আঘাত পেয়েছেন শিবপ্রসাদ।

‘বহুরূপী’ ছবির সেটে ঘটল বড় বিপত্তি, গুরুতর চোট পেয়ে আহত পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির শ্যুটিং চলাকালীন কোমরে আঘাত পেয়েছেন শিবপ্রসাদ। পরিচালক নন্দিতা রায় ও তাঁর যৌথ পরিচালনায় আসছে ‘বহুরূপী’। এই ছবির সেটেই কোমরে আঘাত পেয়েছেন পরিচালক।
বর্তমানে ছবির শ্যুটিং চলছে ব্যারাকপুরে। এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে শিবপ্রসাদকে। শুক্রবার ছবির শ্যুটিং চলাকালীন একটি অ্যাকশনের দৃশ্যে শ্যুট করার সময় আচমকাই কোমরে চোট পান শিবপ্রসাদ। ফ্লোরে সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আবির চট্টোপাধ্যায়ও।
advertisement
advertisement
এই ঘটনার পরই শিবপ্রসাদকে তড়িঘড়ি কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে চোট গুরুতর নয়। তবে ইন্টার্নাল কোনও ইঞ্জুরি হয়েছে কিনা তার জন্য চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। আপাতত বন্ধ রয়েছে শ্যুটিং।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shiboprosad Mukherjee : 'বহুরূপী'র শ্যুটিয়ের মাঝেই বিপত্তি, হাসপাতালে ভর্তি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়! কী হল তাঁর?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement