Dilip Ghosh: 'শেষ মুহূর্তে মুখের ওপর DA ছুঁড়ছেন', ভোট ঘোষণা হতেই স্বমূর্তিতে দিলীপ! মমতাকে বেনজির আক্রমণ
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dilip Ghosh Attacks Mamata Banerjee on DA Issue: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের আসরে দিলীপ ঘোষ। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানিয়েছেন। যদিও বকেয়া অংশের কতটুকু, কবে পাবেন সরকারী কর্মীরা তা অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারির পরেই জানা যাবে।
কলকাতাঃ ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ব্যাপারে মরার সময় হরির নাম। এত ভাবলে সুপ্রিম কোর্টে গেছিলেন কেন। এখন দেখছেন আর আস্তা নেই, তাই শেষ মুহূর্তে মুখের ওপর ছুড়ে দিচ্ছেন ডিএ। আগে কেন করলেন না? সবই ইলেকশনের জন্য ছকবাজি।’ দিলীপ আছেন সেই দিলীপেই! নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ফের নিজের ফর্মে বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভোটের নির্ঘণ্ট প্রকাশের মিনিট ৪০ আগে রাজ্যসরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বকেয়া অংশের কতটুকু, কবে পাবেন সরকারী কর্মীরা তা অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারির পরেই স্পষ্ট হবে।
ভোটের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দুইজন গুরুত্বপূর্ণ সচিবকে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “দেখুন আমরা তো পুরো সরকার বদলাতে চাইছি। ওসি, ডিএম, এসপি বা চিফ সেক্রেটারি বদলে কোনও সুবিধে হবে না। আমরা মুখ্যমন্ত্রীর বদল চাই।” তিনি আরও বলেন, “ভোটে হিংসা বা সমস্যা যা আমরা ফেস করি আমরা, নির্বাচন কমিশনকে জানাই। কিন্তু বারবার এই চেঞ্জ করে, ওই চেঞ্জ করে বাস্তবে কিছুই হয় না। কলকাতায় আমাদের পার্টির গাড়ি আক্রমণ করেছে। মন্ত্রীর চোট লাগে, পুলিশ ইট খায়! কেন কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগান হয় না সেক্ষেত্রে? সেন্ট্রাল ফোর্সকে অ্যাকটিভ হতে দেখি না। এটাই বারে বারে হয়।”
advertisement
আরও পড়ুনঃ ৭ঃ৫৯ মিনিটে পুণ্য স্নান শুরু! আজই শুরু ঠাকুরনগরের প্রাচীন বারুণী মেলা, লক্ষ লক্ষ মতুয়া ভক্তের জমায়েত
এদিকে, মানুষের কথা ভেবে আজ রাজপথে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ইলেকশনে সবার গ্যাস বেরিয়ে যাবে। দিব্যি তেলে জলে আছেন, তাই লাফাচ্ছেন। মোদি আছেন বলেই ভালভাবে আছেন। কোভিডেও যিনি সকলককে বাঁচিয়েছেন, আগামীতেও তিনিই সকলকে দেখছেন। রাজনীতি করার জন্যে শুধু শুধু মিথ্যাচার করবেন না।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ যদি চোখে ‘এই’ লক্ষণ দেখেন, এটা কিন্তু লিভার ক্যানসারও হতে পারে! আজই চিকিৎসকের কাছে যান
এসআইআর-এর যে তালিকা এখনও প্রকাশিত হয়েছে তাতে ৬০ লক্ষ নাম বাদ রয়েছে। এই মর্মে মমতাকে ভোট বয়কট করার ডাক দেওয়ার আর্জি জানিয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। দিলীপের দাবি, ভোট বয়কট করুক। আমরাও চাই একটাও সঠিক ভোটার বাদ না যাক। আমরা চাই ৬০ লক্ষ ভোটারের ভেরিফিকেশন হোক যত দ্রুত সম্ভব।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 8:47 AM IST









