advertisement

শাহরুখের কাছে ৫০০০ টাকা চাইলেন রণবীর, উত্তরে শাহরুখ যা বললেন...

Last Updated:

বুঝুন ঠ্যালা ! রণবীর-শাহরুখের মধ্যে শেষমেশ পাঁচ হাজার টাকা নিয়ে বচসা ! গোটা কাণ্ড দেখে একেবারে হতবাক গোটা বলিউড ৷

#মুম্বই: বুঝুন ঠ্যালা ! রণবীর-শাহরুখের মধ্যে শেষমেশ পাঁচ হাজার টাকা নিয়ে বচসা ! গোটা কাণ্ড দেখে একেবারে হতবাক গোটা বলিউড ৷ যাঁরা কিনা কোটি কোটি টাকা পারিশ্রমিক পান একটা সিনেমায় অভিনয় করে, তাঁরাই মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ট্যুইটারে যুদ্ধ করে ফেললেন ৷
গপ্পোটা হল, সম্প্রতি সামনে এসেছে ইমতিয়াজ আলি পরিচালিত নতুন ছবি ‘জব হ্যারি মিটস সেজল’-এর পোস্টার ৷ আর এই পোস্টার দেখেই হঠাৎ রণবীর কাপুর বলে উঠলেন, ‘শাহরুখ-অনুষ্কার এই ছবির নাম আমি দিয়েছি ৷ আমাকে পাঁচ হাজার টাকা দেওয়া উচিত শাহরুখের ৷ এই ছবির নাম আমার দেওয়া!’
imt
advertisement
advertisement
রণবীরের জগ্গা জাসুস-এর নতুন গান ‘গলতি সে মিসটেক’ রিলিজের দিনেই শাহরুখ-ইমতিয়াজের নতুন ছবি নিয়ে এই মন্তব্য করেন রণবীর ৷ রণবীর জানান, ‘আমি মেহেবুব স্টুডিওতে শ্যুটিং করছিলাম ৷ এই স্টুডিওর অন্য ফ্লোরেই শাহুরুখ ও ইমতিয়াজ ছিলেন ৷ তখনই আমি ছবির নামটা সাজেস্ট করি! আমার খুব ভালো লাগছে , ইমতিয়াজ আমার দেওয়া নামটাই রেখেছে!’
advertisement
তবে রণবীরের এই মন্তব্যকে একেবারেই অস্বীকার করেছেন শাহরুখ খান ৷ ট্যুইট করে শাহরুখ লিখেছেন, ‘রণবীর পাঁচ হাজার টাকা চাইতেই পারে না৷ কারণ এই ছবির নাম মোটেই রণবীর ঠিক করেনি ৷ সুতরাং রণবীর পাঁচ হাজার টাকা পাবেন না ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখের কাছে ৫০০০ টাকা চাইলেন রণবীর, উত্তরে শাহরুখ যা বললেন...
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement