advertisement

Krishak Bandhu Scheme: এবার কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পাবে ভূমিহীন চাষি বা ক্ষেত মজুর-রা, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদে

Last Updated:

এতদিন মূলত জমির মালিকরাই সরকারি বিভিন্ন সুবিধা পেতেন। তবে এবার রাজ্য সরকার সেই চিত্রে পরিবর্তন এনেছে। যাদের নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই, অর্থাৎ যারা অন্যের জমিতে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেন, তারাও এখন ‘কৃষকবন্ধু’ প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন

এবার কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পাবে ভূমিহীন চাষি বা ক্ষেত মজুর-রা
এবার কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পাবে ভূমিহীন চাষি বা ক্ষেত মজুর-রা
মুর্শিদাবাদ: এবার কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পাবে ভূমিহীন চাষি বা ক্ষেত মজুর-রা। কৃষকবন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের বছরে দুই কিস্তিতে একর প্রতি ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। তবে এবার রাজ্য বাজেটে ভূমিহীন চাষি বা ক্ষেত মজুরদের সহায়তা করার জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। বছরে দু’বার দুটি কিস্তিতে দু হাজার টাকা করে চার হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে। ইতিমধ্যেই জেলার প্রতিটি বিধানসভায় কিষাণ মান্ডিতে ক্যাম্প করে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া গ্রহণের কাজ।
রাজ্যের মধ্যে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়। মূলত নিজস্ব কৃষিজমি না থাকায় যাঁরা কৃষকবন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন এবং ভাগচাষী হিসেবেও নথিভুক্ত নন, শুধুমাত্র তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। নিজেদের জমি না থাকলেও এবার রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে খুশি জেলার চাষিরা। সহ-কৃষি অধিকর্তা শ্রমনা সেনশর্মা বলেন, কৃষকদের ব্যাপক সাড়া মিলছে। প্রতিদিন প্রায় হাজার করে আবেদন জমা পড়ছে।
advertisement
এতদিন মূলত জমির মালিকরাই সরকারি বিভিন্ন সুবিধা পেতেন। তবে এবার রাজ্য সরকার সেই ছবিতে পরিবর্তন এনেছে। যাঁদের নিজস্ব চাষযোগ্য জমি নেই, অর্থাৎ যারা অন্যের জমিতে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেন, তাঁরাও এখন ‘কৃষকবন্ধু’ প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। রাজ্য সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে ভূমিহীন কৃষকরাও বছরে ৪,০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাবেন। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া জোরকদমে চলছে। সবচেয়ে বেশি অনুদান জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়।
advertisement
advertisement
প্রণব, রাকিবুল, মুর্শিদাবাদ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Krishak Bandhu Scheme: এবার কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পাবে ভূমিহীন চাষি বা ক্ষেত মজুর-রা, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদে
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement