advertisement

Ralia Wedding: নাতনির বিয়ে দেখে যেতে চান আলিয়ার দাদু, সামাজিক মাধ্যমে ভাইরাল রালিয়ার বিয়ের ‘আমন্ত্রণপত্রও’!

Last Updated:

Ralia Wedding: সূত্রের খবর, মুম্বইয়ের চেম্বুরে কপূর পরিবারের পারিবারিক বাড়ি আর কে হাউসে বিয়ে করছেন রালিয়া৷ ১৭ তারিখ ঘরোয়া অনুষ্ঠানের ওই বিয়েতে আমন্ত্রিত থাকবেন ঘনিষ্ঠ বৃত্তের পরিচিতরাই৷

Ralia Wedding:
Ralia Wedding:
মুম্বই : অনুরাগীদের কাছে অনেক দিনই তাঁরা ‘রালিয়া’৷ শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর কপূর এবং আলিয়া ভাট৷ রণবীর সামাজিক মাধ্যমে নেই৷ তবে আলিয়া তাঁদের অন্তরঙ্গ ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে৷
সূত্রের খবর, মুম্বইয়ের চেম্বুরে কপূর পরিবারের পারিবারিক বাড়ি আর কে হাউসে বিয়ে করছেন রালিয়া৷ ১৭ তারিখ ঘরোয়া অনুষ্ঠানের ওই বিয়েতে আমন্ত্রিত থাকবেন ঘনিষ্ঠ বৃত্তের পরিচিতরাই৷ এই আর কে হাউসে-ই ১৯৮০ সালে বিয়ে করেছিলেন ঋষি কপূর এবং নীতু সিং৷ রালিয়ার বিয়ের আমন্ত্রণপত্র হিসেবে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অনুরাগীরা৷
আরও পড়ুন : বয়সের সঙ্গে কমছে শারীরিক সম্পর্কের ইচ্ছে? এই সমস্যা থেকে মহিলাদের মুক্তি সম্ভব?
ভাইরাল সেই আমন্ত্রণপত্রে লেখা আছে ‘চিরদিনের জন্য পথ চলা শুরু৷ দিনটি মনে রাখুন৷’ এর পর আরও অনেকেই এর প্রেক্ষিতে পাল্টা পোস্ট করেছেন৷ তবে যে নিমন্ত্রণপত্র নিয়ে এত জলঘোলা, সেটি আদতে এই জামাকাপড়ের ব্র্যান্ডের৷ অন্যদিকে বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এ বার সত্যিই ছাদনাতলা অবধি পৌঁছচ্ছে তাঁদের প্রেম৷ যদিও দুই পরিবারের তরফে কোনও সিলমোহর পড়েনি এই দাবিতে৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : গোলাপ থেকে উচ্ছে, সব মিষ্টি নিজে বানিয়ে কী বলছেন সৌমিতৃষা? শেয়ার করলেন ছবিও
কিন্তু গুঞ্জন থামছেই না৷ ইন্ডাস্ট্রির গুঞ্জন, রণবীরের ঘনিষ্ঠ বন্ধু আদিত্য রয় কপূর, অয়ন মুখোপাধ্যায়, অর্জুন কপূর আমন্ত্রিত থাকবেন ব্যাচেলর্স পার্টিতে৷ যদিও কপূর পরিবারের ইচ্ছে ছিল এপ্রিলের শেষ বিয়ে হোক৷ কিন্তু আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক অবস্থার জন্য বিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই হয়ে যাবে৷ আলিয়ার দাদু এন রাজদান আলিয়ার বিয়ে দেখে যেত চান, তাই তাঁর পরিবার আর দেরি করতে চায় না বিয়েতে৷ রণবীরকে নাকি খুবই পছন্দ করেন এবং ভালবাসেন সোনি রাজদানের বাবা, বৃদ্ধ নরেন্দ্রনাথ রাজদান৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ralia Wedding: নাতনির বিয়ে দেখে যেতে চান আলিয়ার দাদু, সামাজিক মাধ্যমে ভাইরাল রালিয়ার বিয়ের ‘আমন্ত্রণপত্রও’!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement