advertisement

Rahul Banerjee Priyanka Sarkar: নতুন করে সংসার পাতবেন রাহুল-প্রিয়াঙ্কা, চিরদিনই জুটির বিয়ের 'প্রথম' ছবি ভাইরাল

Last Updated:

Rahul Banerjee Priyanka Sarkar: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ২০০৮ সাল থেকে এই দুই নাম যেন অবিচ্ছেদ্য।

চিরদিনই জুটি রাহুল-প্রিয়াঙ্কা
চিরদিনই জুটি রাহুল-প্রিয়াঙ্কা
কলকাতা: ছেলে সহজের মুখ চেয়েই বিবাহ-বিচ্ছেদ থেকে বিরত থাকলেন টলিউডের জনপ্রিয় জুটি রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। সমস্ত মান-অভিমান, ভুল বোঝাবুঝির পালা শেষ। বহুদিন ধরে তাঁরা আলাদা থাকছিলেন। চলতি বছরের দোলের সময় থেকেই এই দম্পতির মধ্যেকার চিড় ধরা সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে এগোচ্ছিল। ছেলে সহজের কথা ভেবে তাঁরা ঠিকও করেন যে এবার ফের একে-অপরকে সুযোগ দেবেন।
নতুন করে সংসার করবেন তাঁরা। এই খবর ছড়িয়ে পড়তেই দারুণ খুশি দুই অভিনেতার ভক্তরা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাহুল-প্রিয়াঙ্কার বিয়ের ছবি। ফেসবুকে নিজেই কয়েকদিন আগে এই ছবিটি শেয়ার করেছিলেন রাহুল। সঙ্গে বিয়ের গল্প নিয়ে একটি পাঠ করে ভিডিও পোস্ট করেছিলেন নিজের ইউটিউব চ্যানেলে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: বড় খবর! ডিসেম্বরে ফের প্রাথমিকের টেট, বিজ্ঞপ্তি দিয়ে দিনক্ষণ জানাবে পর্ষদ
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। ২০০৮ সাল থেকে এই দুই নাম যেন অবিচ্ছেদ্য। ‘চিরদিনই তুমি যে আমার’ তাঁদের প্রেমগাথার শিরোনাম যেন ১৫ বছর ধরে এই চার শব্দকে ঘিরেই। মাঝে যদিও বা ছাদ আলাদা হয়েছিল, কিন্তু মন কষাকষি হলেও বিষিয়ে যায়নি কোনও দিন। তাই ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে গেলেও আইনি বিচ্ছেদ সেরে উঠতে পারেননি। আশায় ভরসা ছিল তারকা দম্পতির।
advertisement
আরও পড়ুন: সেদিন গায়ে ধুম জ্বর নিয়েই অনিলের সঙ্গে রোম্যান্সে মেতেছিলেন শ্রীদেবী, বনির না শোনেননি! বলিউড ভুলতে পারবে না
সেই আশাই কয়েকদিন আগে পূরণ হয়েছে। নিউজ 18 বাংলাকে রাহুল জানিয়েছেন, বিবাহ-বিচ্ছেদের যে মামলা হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। ২০১৮ সাল থেকে আদালতে মামলা চলছিল৷ অবশেষে দীর্ঘ পাঁচ বছরের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তারকা দম্পতির মাঝে সেই আইন আর কাঁটা হয়ে দাঁড়াতে পারল না। ছেলে সহজকে নিয়ে ফের সংসার করার জন্য প্রস্তুত তাঁরা। এক ছাদের তলায় আসতেও আর বেশি দেরি নেই বলেই খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Banerjee Priyanka Sarkar: নতুন করে সংসার পাতবেন রাহুল-প্রিয়াঙ্কা, চিরদিনই জুটির বিয়ের 'প্রথম' ছবি ভাইরাল
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement