advertisement

Congress Candidates List: অবশেষে বাংলার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস! অধীর-মৌসম সহ একাধিক চমক তালিকায়, কে কোথায় প্রার্থী হলেন?

Last Updated:

Congress Candidates List: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস৷ ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। বহরমপুরে প্রার্থী হলেন অধীররঞ্জন চৌধুরী৷ মালতীপুরে প্রার্থী হলেন মৌসম নুর৷

অবশেষে বাংলার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস! অধীর-মৌসম সহ একাধিক চমক তালিকায়, কে কোথায় প্রার্থী হলেন?
অবশেষে বাংলার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস! অধীর-মৌসম সহ একাধিক চমক তালিকায়, কে কোথায় প্রার্থী হলেন?
কলকাতা: অবশেষে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস৷ ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। বহরমপুরে প্রার্থী হলেন অধীররঞ্জন চৌধুরী৷ মালতীপুরে প্রার্থী হলেন মৌসম নুর৷
২৯৪ টি আসনের মধ্যে ২৮৬ আসনে লড়বে, আগেই জানিয়ে দিয়েছিল কংগ্রেস৷ এই আসনগুলিতে প্রার্থী তালিকা সম্পন্ন করেছে দল। শনিবার এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ঘোষণা করেন, ৮ আসন বাদে বাংলার সব আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে।
কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যদিও বাকি ৮ আসনে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলের তিনি জানান। কংগ্রেসের প্রার্থী তালিকায় অধীর চৌধুরীর নাম থাকতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল। অধীর নিজেও বহরমপুর থেকে ভোটে লড়ার কথা বলেছেন। যদিও এবিষয়ে সরাসরি কিছু জানাননি গুলাম আহমেদ। তবে তিনি জানান, রাজ্যের যত হেভিওয়েট নেতা আছেন, সবাই ভোটে লড়বেন। ফলে অধীর, মৌসম ফের লড়তে পারেন, এ সম্ভাবনা আগেই ছিল৷
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, গত কয়েকটি বিধানসভা আসনে বাম কংগ্রেস একসঙ্গে জোট করে লড়েছে। তবে এবার প্রায় ২০ বছর পর ২৯৪ আসনে একাই লড়তে চলেছে কংগ্রেস। প্রসঙ্গত, কংগ্রেস একাই ভোটে লড়ার কথা ঘোষণা করার পরেই দলের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল। ইতিমিধ্যেই দলের তরফে কর্মীদের দেওয়াল দখল ও নির্বাচনী প্রচারের কর্মসূচীতে অংশ নিতেও বলা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Congress Candidates List: অবশেষে বাংলার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস! অধীর-মৌসম সহ একাধিক চমক তালিকায়, কে কোথায় প্রার্থী হলেন?
Next Article
advertisement
WB Assembly Elections 2026: ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
  • একসঙ্গে ৮৩ জন বিডিও বদলি করার নির্দেশ দিল কমিশন

  • সবথেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরে

  • নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement