advertisement

KKR vs MI: প্রথম ম্যাচেই টস হেরে ব্যাটিং কেকেআরের, দুই দলের একাদশেই বড় চমক

Last Updated:

KKR vs MI: আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে টস ভাগ্য সাথ দিল না কলকাতা নাইট রাইডার্সের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

কেকেআর বনাম মুম্বই
কেকেআর বনাম মুম্বই
গত মরশুমের হতাশাকে অতীত করে নতুন শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আর আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই কেকেআরের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বি মুম্বই ইন্ডিয়ান্স। অ্যাওয়ে ম্যাচে ওয়াংখেড়েতে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের সামনে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। অপরদিকে, ২০২০ সালের পর ট্রফি নেই মুম্বই ইন্ডিয়ান্সের। ষষ্ঠ ট্রফির লক্ষ্যে নতুন অভিযান শুরু হার্দিক পান্ডিয়ার দলের।
আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে টস ভাগ্য সাথ দিল না কলকাতা নাইট রাইডার্সের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়েতে হাইস্কোরিং ম্যাচ হয়ে থাকে আর দ্বিতীয় ব্যাট করা দল একটু বাড়তি সুবিধা পায়। সেই কারণেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক। টস হারলেও বড় স্কোর করে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই লক্ষ্য কেকেআরের।
advertisement
এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, আংক্রিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজারবানি।
advertisement
এক ঝলকে দেখে নেন কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকলটন (উইকেট কিপার), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, শার্দুল ঠাকুর মায়াঙ্ক মার্কেন্ডে, আল্লাহ গজনফার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs MI: প্রথম ম্যাচেই টস হেরে ব্যাটিং কেকেআরের, দুই দলের একাদশেই বড় চমক
Next Article
advertisement
WB Assembly Elections 2026: ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
  • একসঙ্গে ৮৩ জন বিডিও বদলি করার নির্দেশ দিল কমিশন

  • সবথেকে বেশি বিডিও বদলি পূর্ব মেদিনীপুরে

  • নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement