Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
তালসারিতে শট দিতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা রাহুল। ঘণ্টাখানেক নিখোঁজ থাকার পর তাঁকে উদ্ধার করেন টেকনিশিয়ানরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন
রুমেলা চক্রবর্তী, কলকাতা: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! সূত্রের খবর, তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা।
জানা যায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল সিরিয়ালের কলাকুশলীরা। ছিলেন অভিনেতা নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাহানা-সহ গোটা টিম। সূত্রের খবর, রবিবার সিরিয়ালের শ্যুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শেডিউল ছিল পরের দিকে। তত ক্ষণে বাকি অভিনেতারা শট দিয়ে তালসারি ছেড়ে চলে গিয়েছিন। রাহুলের নৌকা-বিহারের একটা শট ছিল। নৌকায় চেপে মাঝ সমুদ্রে যান অভিনেতা। সঙ্গে ছিলেন টেকনিশিয়ানরা। জানা যায়, শট দেওয়ার সময়েই জলে পড়ে তলিয়ে যান রাহুল। ঘণ্টাখানেক খোঁজার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাই অভিনেতাকে মৃত ঘোষণা করেন।
advertisement
ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলে তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। তিনটেয় প্যাক আপ হয়ে গেলে তিনি বেরিয়ে যান। কিছু ক্ষণ পর জানতে পারেন, জলে ডুবে গিয়েছে রাহুল। আধ ঘণ্টা পর খবর পান রাহুলের মৃত্যু হয়েছে। ভাস্করের দাবি, কোনও ইনটক্সিকেশনের ঘটনা ঘটেনি।
advertisement
দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা। স্ত্রী প্রিয়াঙ্কা কলকাতাতেই ছেলে সহজকে নিয়ে আছেন। এই মর্মান্তিক খবরে শোকের ছায়া টলিউড-সহ গোটা বাংলায়। উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে বড়পর্দায় সফর শুরু করেছিলেন রাহুল। জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। পরে তাঁর সঙ্গেই প্রেম ও বিয়ে। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। ২০২৫ সালের ছবি ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এও অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। কিছু দিন আগে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।
advertisement
রুমেলা চক্রবর্তী, কলকাতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 7:21 PM IST









